সময় কলকাতা ডেস্কঃ ইউনিয়ন পাবলিক সার্ভিস অর্থাৎ ইউ পি এস সি ২০২১ এর পরীক্ষার ফলাফলে এবার মহিলাদের জয়জয়কার। প্রথম তিনজন স্থানাধিকারীই হলেন মহিলা। ভারতবর্ষে এই প্রথম ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করল মহিলারা। শ্রুতি শর্মা, অঙ্কিতা আগরওয়াল এবং গামিনি সিংলা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করেছে। ৬৮৫ জন প্রার্থী এই পরীক্ষায় যোগ্য নির্বাচিত হয়েছেন।
সফল প্রার্থীদের মধ্যে ২৪৪ জন সাধারণ বিভাগের ৭৩ জন, অর্থনৈতিকভাবে দুর্বল পরিবারের ২০৩ জন ও অন্যান্য অনগ্রসর শ্রেণির ১০৫ জন তপশিলি জাতি ও ৬০ জন তপশিলি উপজাতি থেকে যোগ্য প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন। সফল পরীক্ষার্থীদের মধ্যে থেকেই আইএএস, আইএফএস এবং আইপিএস অফিসারদের বেছে নেওয়া হবে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় সিভিল সার্ভিসে প্রথম চার স্থানাধিকারী মহিলাকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি টুইট বার্তায় চার জনের নাম উল্লেখ করে অভিনন্দন জানিয়েছেন।

More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
মোদি ও বিজেপিকে খোঁচা : আগাম জামিন পেলেন নিয়ে নেহা সিং রাঠোর