সময় কলকাতা ডেস্কঃ দিলীপ রয়েছেন দিলীপেই। বৃহস্পতিবার ইকোপার্কে প্রাতঃভ্রমণে গিয়ে ফের একাধিক ইস্যুতে সরব বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। কেকে-কে চক্রান্ত করে মেরে ফেলা হয়েছে। এটা হত্যা। অপরাধ বোধ থেকেই দেওয়া হল গান স্যালুট। কলকাতায় কনসার্টের পর প্রখ্যাত সঙ্গীতশিল্পী কেকে-র মৃত্যু নিয়ে নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই আক্রমণ শানালেন দিলীপ ঘোষ।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘আজ বাংলায় এসে লোকটা বেঘোরে মরে গেল। এটা কলেজের প্রোগ্রাম নয়। তৃণমূল পার্টির প্রোগ্রাম। ওরা লোক জড়ো করেছে। নেতারা অর্গানাইজ করেছে। ওকে দিয়ে জোর করে একের পর এক গান গাইয়েছে। উনি পারছিলেন না। চলে যেতে চাইছিলেন। ওকে চক্রান্ত করে মেরে ফেলা হয়েছে। অমানবিক ঘটনা। তদন্ত হোক।’

পাশাপাশি, বুধবার সৌরভের ট্যুইট নিয়েও মন্তব্য করেন বিজেপির প্রাক্তন সভাপতি। তিনি যা করবেন, তাতে সফল হবেন। জানান দিলীপ ঘোষ। উল্লেখ্য, দুদিন আগেই দিলীপ ঘোষকে সেন্সর করেছে কেন্দ্রীয় নেতৃত্ব। অস্বস্তি ঢাকতে সংবাদ মাধ্যমে মুখ খুলতে বারণ করা হয়েছে তাঁকে। কিন্তু, ফের বৃহস্পতিবার সেই আগের চাঁচাছোলা ভঙ্গিতেই উদয় মেদিনীপুরের সাংসদ। যদিও, তিনি জানান, দল যা নির্দেশ দিয়েছে, তাই মেনে চলবেন তিনি।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী