সময় কলকাতা ডেস্ক: আজ ১৯ জ্যৈষ্ঠ বাবা লোকনাথের তিরোধান দিবস। আজও আমরা সমস্যায় পড়লে বাবা লোকনাথের একটি বাণী স্মরণ করি। লোকনাথ বাবা বলে গিয়েছেন, ‘রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পরিবে, আমাকে স্মরণ করিও আমিই রক্ষা করিব।’ লোকনাথ ব্রহ্মচারীর এই বাণীকে সম্বল করে আমরা কঠিন পরিস্থিতির মোকাবিলা করে এগিয়ে চলেছি।

১১৩৭ বঙ্গাব্দে ২৪ পরগণার কচুয়া গ্রামে একটি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী। তিনি ছিলেন তার বাবা-মায়ের চতুর্থ সন্তান। শ্রীকৃষ্ণের জন্মতিথি অর্থাৎ জন্মাষ্টমির দিনেই জন্মগ্রহণ করেছিলেন তিনি।

শুক্রবার, লোকনাথ বাবার তিরোধান দিবস উপলক্ষে বারাসাত ব্যারাকপুর রোড সংলগ্ন বড়বড়িয়া এলাকায় লোকনাথ বাবার আশ্রমে সকাল থেকেই ভক্তদের উপচে পড়া ভিড়। সকাল থেকেই মোমবাতি ধূপকাঠি দিয়ে বাবাকে পূজার্চনা করেন মন্দিরে আগত ভক্তবৃন্দরা। মন্দিরকে কেন্দ্র করে বসেছে ফুল ও ডালার দোকানও। সকাল থেকেই চলে পূজা পাঠ। পুজো দেয় আগত ভক্তবৃন্দগণ।


More Stories
ডার্বির উত্তেজনার পারদ তুঙ্গে , বড় ম্যাচে বড় পরীক্ষা পুলিশের
খাদ্য সুরক্ষা বিধি লঙ্ঘন – বারাসাতে বিভিন্ন রেস্টুরেন্টে হানা ফুড সেফটি বিভাগের
অস্বাভাবিক মৃত্যু মমতার ভাইঝির, নেপথ্যে কী কারণ?