সময় কলকাতা ডেস্কঃ ফের সিবিআই তলবের মুখে বীরভূমের দৌর্দ্বণ্ডপ্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। বৃহস্পতিবার পৌঁনে ১২ টা নাগাদ সিজিও কমপ্লেক্সে পৌঁছন তিনি। সূত্রের খবর, ভোট পরবর্তী হিংসার মামলায় জিজ্ঞাসাবাদের জন্যই তলব করা হয়েছে বীরভূমের জেলা সভাপতিকে। বুধবারই কলকাতায় আসেন অনুব্রত মণ্ডল। উল্লেখ্য, বুধবারই তাঁর দেহরক্ষী সেহেগাল হোসেনের ডোমকলের বাড়িতে তল্লাশি চালায় সিবিআই আধিকারিকরা।
এদিন সকাল ১১টা ৪০ মিনিট নাগাদ সিজিও কমপ্লেক্সে হাজির হন অনুব্রত মণ্ডল। সিবিআই-এর ডাক নিয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ”কিচ্ছু বলব না। তবে, শরীর কিছুটা ভালো আছে।” বলেও জানান তিনি।

প্রসঙ্গত, একাধিকবার সমন পাঠানোর পর কয়েকদিন আগে সশরীরে নিজাম প্যালেসে হাজিরা দেন তৃণমূল নেতা। চলে দীর্ঘক্ষন জিজ্ঞাসাবাদ। তবে ভোট পরবর্তী হিংসা মামলায় এই প্রথম কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার জিজ্ঞাসাবাদের মুখে অনুব্রত।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী