সময় কলকাতা ডেস্ক: রাত পোহালেই জামাইষষ্ঠী। একে তো রবিবার তার ওপর আবার জামাইষষ্ঠী বলে কথা! বাজার তো গরম হবেই। তবে এ বছর জামাইষষ্ঠীর উপলক্ষে এক অভিনব উদ্যোগ নিয়েছে তৃণমূল কংগ্রেস। জামাই ষষ্ঠী উপলক্ষে বনগাঁতে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পালিত হল আম লিচু উৎসব ।
বাঙালি পরিবারে জামাইষষ্ঠী মানে বড় উৎসব। এদিন সব জামাইরা আসেন শ্বশুরবাড়িতে। চলে নানারকম আচার অনুষ্ঠান। এদিন শ্বশুরবাড়িতে জামাইয়ের আদরটা বহুগুণে বেড়ে যায়। এদিন জামাইদের রসিয়ে কষিয়ে খাওয়াতে ভালোবাসেন শাশুড়িরা। এদিন নানান পদের রান্না ও আম লিচু দেওয়া হয় জামাইদের পাতে।
বাজারে আম লিচুর দাম আগুন ছোঁয়া। তাই বনগাঁ পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে সুভাষ নগর সেবা সমিতির মাঠে জামাই ষষ্ঠী উপলক্ষে আম লিচু উৎসবের আয়োজন করা হয়। এখানে হিমসাগর, ফজলি, ন্যাংড়া আমরুপালি সহ বিভিন্ন ছাদের প্রায় ২ টন আম ও ২ টন লিচু আনা হয় । যা ২ হাজার পরিবারকে দেওয়া হবে । অন্য শহরের বিভিন্ন এলাকা থেকে বাসিন্দারা আম-লিচু নিয়ে এই উৎসবে শামিল হন৷
এদিন অনুষ্ঠানে শামিল হয়ে বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি গোপাল শেঠ বলেন, ‘এলাকায় যারা জামাইষষ্ঠী করছে তাদের হাতে আম লিচু তুলে দেওয়া হল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে । তৃণমূল কংগ্রেস শুধু ভাষণ দেয় না কাজ করে । আগামী বছর জামাই ষষ্ঠী উপলক্ষে মাছ মাংস দেওয়া হবে এ বছরের অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা দেখে নিলাম এলাকার মানুষের কেমন উৎসাহ আছে ।’ অন্যদিকে জামাই ষষ্ঠী উপলক্ষে আম লিচু পেয়ে খুশি বনগাঁ পুর এলাকার বাসিন্দারা ।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী