সময় কলকাতা ডেস্ক : রবিবাসরীয় জামাইষষ্ঠী। জামাই আদরে কোনও রকম খামতি রাখতে চায়না শাশুড়িরা। আর জমজমাট জামাই ষষ্ঠীর মাঝে এক আশ্চর্য ঘটনা ঘটিয়েছেন বালুরঘাটের এক গৃহবধূ।

প্রচলিত আছে,বাঙালির বারো মাসে তেরো পার্বণ। তার মধ্যে একটি পার্বণ হল জামাই ষষ্ঠী। এরকম পার্বণের মধ্যে দিয়ে বাংলার শাশুড়িরা তাদের জামাইয়ের মঙ্গল কামনা করে থাকেন। জামাই ষষ্ঠী উপলক্ষে জামাই শশুর বাড়ি এলে বাংলার প্রতি ঘরের শাশুড়িরাই জামাইকে চব্য চোষ্য লেহ্য পেয় দিয়ে আপ্যায়ন করেন । বহু বছর ধরে চলে আসা বাংলার এই নিয়মকে স্মরণীয় করে রাখতে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের গৃহবধূ সোমা মুখোপাধ্যায় নিলেন এক অভিনব উদ্যোগ। ১০ পয়সার ওপরে শাশুড়ি জামাইকে ভুরিভোজ করাচ্ছেন এমন দৃশ্য তুলে ধরেছেন। তবে জামাইষষ্ঠীর বিষয়টিকে সকলের সামনে অন্যভাবে তুলে ধরতে মিনিয়েচার ফর্মে স্থাপত্যর নিদর্শন রেখেছেন তিনি।

বালুরঘাটের গৃহবধূ সোমা মুখোপাধ্যায় মূর্তি তৈরি করেছেন মডেলিং ক্লে দিয়ে। এছাড়াও শাশুড়ির চাবির গোছা, চশমা, জামাইয়ের ছাতা সহ বিভিন্ন জিনিস তৈরি করেছেন ইলেকট্রিক তার দিয়ে। তাঁর তৈরি ক্ষুদ্র ভাস্কর্য ইন্ডিয়া বুক অব রেকর্ডসেও নাম তুলেছে। তবে আগামী দিনে আরও এগিয়ে যেতে চান তিনি। মেয়ের এই উদ্যোগে খুশি সোমার মা স্বপ্না চট্টোপাধ্যায়। তিনি জানান, সংসারের ফাঁকে সৃজনধর্মী কাজ করে চলেছে সোমা। আগেও বহু মানুষ ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম তুলেছেন। তবে এবার বালুরঘাটের গৃহবধূ এই মূর্তি তৈরি করে তাক লাগিয়ে দিয়েছে রাজ্যবাসীকে।।


More Stories
দুশ্চিন্তার দিন শেষ! আয়ুষ্মান কার্ড এখন হাতের মুঠোয়
আমডাঙায় ফুড প্লাজা ভাঙচুর, অভিযোগের তির বিজেপির দিকে
চুরমার বারাসাতের তৃণমূল নেতা অরুণ ভৌমিকের বাড়ি ও পার্টি অফিস, মেরে ফেলা হতে পারে আশঙ্কা স্ত্রীর