সময় কলকাতা ডেস্কঃ মাদক কাণ্ডে এবার নাম জড়ালো শক্তি কাপুরের ছেলে সিদ্ধান্ত কাপুরের। বেঙ্গালুরুর একটি রেভ পার্টি থেকে শক্তি কাপুরের ছেলেকে গ্রেফতার করেছে বেঙ্গালুরু পুলিশ। তাঁর শরীরে মাদকের অস্তিত্ব পাওয়া গিয়েছে বলেই জানা গিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে বেঙ্গালুরুর এমজি রোডের এক হোটেলে রেভ পার্টিতে অভিযান চালায় পুলিশ। সেখান থেকেই গ্রেফতার করা হয় শক্তি কাপুরের ছেলেকে। তবে সিদ্ধান্ত শুধু একাই নন, এদিন রেভ পার্টি থেকে আরও ছয়জনকে গ্রেফতার করে বেঙ্গালুরু পুলিশ।

হোটেলের রেভ পার্টিতে মাদক নেওয়ার অপরাধে সিদ্ধান্ত কাপুর সহ মোট ৩৫ জনের রক্তের নমুনা পরীক্ষা করতে পাঠায় পুলিশ। তার মধ্যে ছয়জনের রিপোর্ট পজিটিভ আসে। পুলিশ জানিয়েছে,অভিযুক্ত ছয়জন মাদক সেবন করেই পার্টিতে এসেছিল নাকি হোটেলেই মাদক সেবন করেছিল, তা এখনও স্পষ্ট নয়। যদিও এই বিষয়ে শক্তি কাপুরকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি বলেন, ‘আমি শুধু এটাই বলব এটা হতেই পারে না।‘
উল্লেখ্য,সিদ্ধান্ত কাপুর বেশ কয়েকটি হিন্দি ছবিতে অভিনয় করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হল ‘শুটআউট অ্যাট ওয়াদালা’, ‘চেহরে’, আগ্লি’ ইত্যাদি। এছাড়া, তিনি ‘ভুল ভুলাইয়া’, ‘চুপ চুপ কে’, ‘ঢোল’-এর মতো সিনেমায় সহকারী পরিচালক হিসেবেও কাজ করেছেন।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
মোদি ও বিজেপিকে খোঁচা : আগাম জামিন পেলেন নিয়ে নেহা সিং রাঠোর