সময় কলকাতা ডেস্কঃ তথ্যপ্রযুক্তি সংস্থায় কর্মরত এক তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠল তাঁরই সহকর্মীদের বিরুদ্ধে। বাগুইআটি থানার অন্তর্গত চিনার পার্কের একটি হোটেলের ঘটনা। ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমে তিনজনকে গ্রেফতার করেছে বাগুইআটি থানার পুলিশ।

জানা গিয়েছে, শনিবার বাগুইআটি থানার চিনারপার্কের এক অভিজাত হোটেল ভাড়া নিয়ে হোটেলের ছ’তলায় তথ্যপ্রযুক্তি সংস্থার অনুষ্ঠান চলছিল। অভিযোগ, সেই অনুষ্ঠানের ফাঁকেই হোটেলের একটি ঘরে ওই তথ্যপ্রযুক্তি সংস্থার মহিলা কর্মীকে গণধর্ষণ করে তাঁর দুই সহকর্মী। তার আগে তাঁকে মাদক খাইয়ে বেহুঁশ করে দেওয়া হয় বলেও অভিযোগ করেন ওই তরুণী। এরপরেই পরিবারকে সমস্ত বিষয় জানায় ওই তরুণী। পরিবারের পক্ষ থেকে বুধবার রাতে বাগুইআটি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই বাগুইআটি থানার পুলিশ এক মহিলা সহ তিন জনকে গ্রেফতার করেছে। প্রত্যেকেই ওই তথ্যপ্রযুক্তি সংস্থারই কর্মী এবং অভিযোগকারিণীর সহকর্মী বলে জানিয়েছে বাগুইআটি থানার পুলিশ।

ঘটনার তদন্ত শুরু করেছে বাগুইআটি থানার পুলিশ। বৃহস্পতিবার ধৃতদের বারাসত আদালতে তোলা হবে বলে খবর। পাশাপাশি, এদিন নির্যাতিতার গোপন জবানবন্দিও নেওয়া হবে বারাসাত আদালতে।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী