সময় কলকাতা ডেস্ক: প্রায় চার মাস পর এই প্রথমবার দেশের দৈনিক আক্রান্ত পেরিয়ে গেল ১০ হাজারের গণ্ডি। যা নতুন করে চিন্তা করে বাড়াচ্ছে। দেশের প্রায় সব প্রান্তেই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। তার মধ্যে কয়েকটি রাজ্যের অবস্থা উদ্বেগজনক। মহারাষ্ট্রের অবস্থা সবথেকে বেশি খারাপ। পাশাপাশি মুম্বই, দিল্লিতেও বাড়ছে সংক্রমণের সংখ্যা। বাড়ছে পজিটিভিটি রেট ও অ্যাকটিভ কেসের সংখ্যা।
বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক থেকে পাওয়া তথ্য জানাচ্ছে, দেশে গত একদিনে করোনা থাবা বসিয়েছে ১২ হাজার ২১৩ জনের শরীরে। এর মধ্যে মুম্বইয়েই আক্রান্ত ২২০০-র বেশি মানুষ। মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ৪ হাজারের বেশি। রাজধানী দিল্লির অবস্থাও খুব একটা ভালো নয়। সেখানে আক্রান্ত ১১০০ মানুষ।

রিপোর্ট বলছে, বর্তমানে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ৫৮ হাজার ২১৫ জন। বর্তমানে, দৈনিক পজিটিভিটি রেট ২.৩৫ শতাংশের কাছাকাছি। গত একদিনে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১১ জনের। করোনা আক্রান্ত হয়ে দেশে এখনও পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা ৫ লক্ষ ২৪ হাজার ৮০৩ জন। এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৬ লক্ষ ৬৭ হাজার ৭১২ জন করোনাকে জয় করে সুস্থ হয়ে ঘরে ফিরে গিয়েছেন। তবে বর্তমানে সুস্থতার হারও চিন্তাজনক। সুস্থতার হার ৯৮.৬৫ শতাংশ।


More Stories
ইউসিসি বা অভিন্ন দেওয়ানি বিধির প্রভাব কোথায়? বিরোধিতা কেন?
১৫ আগস্ট ইনডিপেনডেন্স ডে নয়, অর্থ গুলিয়ে ফেলে নতুন সংজ্ঞা শান্তনু ঠাকুরের
নেতাজি ইস্যু : অনন্ত মহারাজকে উন্মাদ আখ্যা দিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত!