সময় কলকাতা ডেস্কঃ বলিউডে খুশির খবর। মা হতে চলেছেন আলিয়া ভাট। নিক-প্রিয়াঙ্কার পর রণবীর ও আলিয়ার ঘরে আসতে চলেছে নতুন অতিথি। অভিনেত্রী নিজেই সোশ্যাল মিডিয়ায় সেকথা জানিয়েছেন।
সোমবার সকালে এই খবরে রীতিমতো শোরগোল পড়ে গেছে বি টাউনে। রণবীর-আলিয়ার দীর্ঘ প্রেম পর্বের পর আড়াই মাস আগে, গত ১৪ এপ্রিল, রণবীরের মুম্বইয়ের বাড়িতেই মহা ধুমধাম করে বিয়ে সারেন তাঁরা। তার আগে ২০২০ থেকেই বিয়ের দিনক্ষণ নিয়ে নানা জল্পনা হয়েছিল।
সূত্রের খবর, আলিয়া নিয়মিত চিকিৎসকের কাছে যাচ্ছেন চিকিৎসার জন্য। ইতিমধ্যেই যাবতীয় টেস্ট করা হয়ে গিয়েছে। এদিন ইনস্টাগ্রামে আলিয়া একটি ছবি পোস্ট করেন। সেখানে দেখা যাচ্ছে, আলিয়া শুয়ে আছে হাসপাতালের বেডে। এবং সেখানে তাঁর সোনোগ্রাফি টেস্ট চলছে।ছবিটি শেয়ার করে আলিয়া লিখেছেন। ‘আমাদের বেবি,শীঘ্রই আসছে।’

আগামী সেপ্টেম্বরেই মুক্তি পেতে চলেছে রণবীর-আলিয়া জুটির প্রথম ছবি ব্রহ্মাস্ত্র। তবে কাপুর আর ভাট পরিবারে ছোট্ট অতিথির আগমন কবে, তা অবশ্য এখনও প্রকাশ্যে আসেনি।


More Stories
মহানায়ক উত্তম কুমার : জন্মদিনের চেয়ে মৃত্যুর দিনটি মানুষ মনে রেখেছেন, কিন্তু কেন?
বউ বদল : ময়নাগুড়িতে স্বামী-স্ত্রীর বদলাবদলি নাকি বদলা ?
অন্নপূর্ণার লক্ষ্মীরা আসছে