সময় কলকাতা ডেস্ক: রাজস্থানের কোটার বাসিন্দা বিগ বসের প্রাক্তন প্রতিযোগী জসমিন ভাসিন। আজ সেই ‘দিল্লিওয়ালি’র জন্মদিন। বিগ বসে স্পষ্ট কথা বলার জন্য ‘মুখড়া’ ট্যাগ পান জসমিন। ২০১৯ সালে ‘দিল তো হ্যাপি হ্যায় জি’ ধারাবাহিক দিয়ে সকলের মন জয় করে নেন। এরপর ‘নাগিন’, ‘দিল সে দিল তক’-এ অভিনয় দিয়ে সকলের মন জয় করে নেন তিনি।

ছোট থেকেই অভিনেত্রী হওয়ার ইচ্ছে ছিল জসমিনর। তার জন্য খুব ছোট বয়সেই নাটক, থিয়েটারের সঙ্গে যুক্ত হন তিনি। অনেকেরই অজানা নাচ এবং খেলার মাঠেও সমানভাবে সাবলীল জসমিন। খাওয়ার ক্ষেত্রে বাদ বিচার করেন না তিনি। জিমে যেতেও ভালোবাসেন না। তবে তার চেহারার মাধুর্য দিয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করতে পারেন তিনি।

বর্তমানে, অভিনেতা আলি গনির সঙ্গে সম্পর্কে রয়েছেন জসমিন। বিগবস এর সেটে তাদের আলাপ। প্রথমদিকে দু’জনে ভীষণ ভাল বন্ধু ছিলেন। তার পর জসমিন মন দিয়ে ফেলেন আলিকে।
জন্মদিনে ‘সময় কলকাতা’র পক্ষ থেকে জসমিনকে অনেক অনেক শুভেচ্ছা।


More Stories
মহানায়ক উত্তম কুমার : জন্মদিনের চেয়ে মৃত্যুর দিনটি মানুষ মনে রেখেছেন, কিন্তু কেন?
বউ বদল : ময়নাগুড়িতে স্বামী-স্ত্রীর বদলাবদলি নাকি বদলা ?
অন্নপূর্ণার লক্ষ্মীরা আসছে