সময় কলকাতা ডেস্কঃ আজই আস্থা ভোটের কথা ছিল মহারাষ্ট্র সরকারের। বুধবারই সুপ্রিমকোর্ট উদ্ধব শিবিরের আর্জি খারিজ করে আস্থা ভোটের নির্দেশ দেয় মহারাষ্ট্র সরকারকে। কিন্তু বুধবার রাতেই আস্থা ভোটের ওপর আস্থা না রাখতে পেরে পদত্যাগ করেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে।বুধবার রাতেই তিনি রাজ্যপালের কাছে ইস্তফা পত্র দিয়ে আসেন। উদ্ধবের কথায় মুখ্যমন্ত্রীত্ব ছেড়ে কোন দুঃখ নেই তাঁর। তিনি আরও জানান যে, তিনি এই দড়ি টানাটানির মধ্যে থাকতে চান না।তবে এখানেই প্রশ্নই উঠে আসছে আড়াই বছরের মন্ত্রীত্বে কি এমন কি ঘটল যার জন্যে তারই দলের আস্থাভাজনরা বেঁকে বসলেন এবং বিজেপির সঙ্গে হাত মেলালেন। এর নেপথ্যে কি কারন থাকতে পারে?

রাজনৈতিক মহলের একাংশের ধারনা আদর্শগত দিক থেকে দুই শরিক দল কংগ্রেস ও এনসিপি-র থেকে বিজেপির আদর্শের কাছাকাছি বালাসাহেব ঠাকরের আদর্শ। অতএব আগে কংগ্রেস ও এন সিপির হাত ছাড়তে হবে। হাত মেলাতে হবে বিজেপি-র সঙ্গে। অনেক দিন আগে থেকেই এই দাবি করে আসছিল একনাথ শিন্ডের নেতৃত্বে বিদ্রোহী শিবসেনা বিধায়করা। আর এই সেন্টিমেন্টকেই ঠিক সময়েই কাজে লাগিয়েছে মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজেপির পোড় খাওয়া নেতা দেবেন্দ্র ফড়নবিশ। প্রায় এক সপ্তাহের নাটকের যবনিকা পড়ল বুধবার রাতে। শিবসেনা এনসিপি-র ৩১ মাসের জোট সরকারের জমানা শেষ হল বুধবার।

এখন মহারাষ্ট্র সরকারের পতনের পর দেশের রাজনৈতিক মহলের কাছে একটাই প্রশ্ন, এবার কি হবে ! জানা যাচ্ছে একনাথ শিন্ডের নেতৃত্বে বিদ্রোহী শিবসেনা বিধায়করা বৃহস্পতিবার সকালেই বৈঠকে বসেন। এরপর বিদ্রোহী সেনা বিধায়করা দেখা করতে পারেন রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারির সঙ্গেও।
সূত্রের খবর, এখনও বিজেপির তরফ থেকে নতুন সরকার গড়ার দাবি জানানো হয়নি। তবে গেরুয়া শিবিরের নেতা গিরীশ মহাজন দাবি করেছেন, ১৭০ জন বিধায়কের সমর্থন রয়েছে তাঁদের সঙ্গে। আগামী তিনদিনের মধ্যে সরকার গঠন করতে পারেন তারা।
এদিকে সূত্রের খবর প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ মঙ্গলবার সন্ধেয় দেখা করেন রাজ্যপালের সঙ্গে। সূত্রের খবর মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী হতে চলেছেন, ফড়নবিশ। উপ মুখ্যমন্ত্রী হবেন একনাথ শিন্ডে।


More Stories
বিজেপি বিপক্ষ দল ভাঙাতে কত কোটি টাকা দিচ্ছে বলে অভিযোগ?
আক্রান্ত হলেন ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে
ভারতে তেলের দাম কি কমছে?