Home » সাঁতার শিখতে গিয়ে মৃত্যু শিশুর 

সাঁতার শিখতে গিয়ে মৃত্যু শিশুর 

সময় কলকাতা ডেস্কঃ কিছুদিন আগে লেকে রোয়িং অনুশীলন করতে গিয়ে মৃত্যু হয় এক ছাত্রের। এবার সাঁতার শিখতে গিয়ে মৃত্যু হল এক ৯ বছরের শিশুর। শুক্রবার বিকেলে ওই মার্মান্তিক ঘটনাটি ঘটেছে হাওড়ার স্বামীজি সঙ্ঘ-র সুইমিং ক্লাবে।

জানা গিয়েছে, ওই মৃত শিশুর নাম বিদীপ্ত ঘোষ। শুক্রবার বিকেলে ওই ক্লাবে মায়ের সঙ্গে সাঁতার শিখতে গিয়েছিল বিদীপ্ত। প্রশিক্ষকের তত্ত্বাবধানে অন্যান্য আরও শিশুদের সঙ্গে সাঁতার কাটছিল বিদীপ্তও। হঠাৎ সে অতিরিক্ত জল খেয়ে ফেলে। প্রশিক্ষক বিদীপ্তকে লক্ষ্য করার আগেই প্রায় অচৈতন্য হয়ে পড়ে বিদীপ্ত। নজরে পড়তেই তাকে জল থেকে তুলে দ্রুত নিয়ে যাওয়া হয় একটি বেসরকারি হাসপাতালে। সেখানে পরিস্থিতির উন্নতি না হওয়ায় তাকে নিয়ে যাওয়া হয় হাওড়া জেলা হাসপাতালে। কিন্তু ততক্ষণে সব শেষ। চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে আসে চ্যাটার্জিহাট থানার পুলিশ। কীভাবে, কার গাফিলতিতে এই ঘটনা ঘটল তার তদন্ত শুরু করেছে পুলিশ।

About Post Author