সময় কলকাতা ডেস্কঃ মাঝ আকাশে বিমানের ককপিট কেবিনে ধোঁয়া দেখে বিমানে আগুন-আতঙ্ক ছড়ায়। দিল্লি বিমানবন্দরে জরুরী অবতরণ করল বিমান। শনিবার সকালে দিল্লি থেকে জবলপুর গামী বিমানের ককপিটের কেবিনে ধোঁয়া দেখা দেয়। বিমানে ছিলেন ৫০ জন যাত্রী।
বিমান তখন মাঝ রাস্তায় সাড়ে পাঁচ হাজার ফুট উচ্চতায় অবস্থান করছিল । একজন কেবিন ক্রু-র নজরে পড়ার সঙ্গে সঙ্গেই বিমান ফিরিয়ে আনা হয় দিল্লি বিমানবন্দরে। যাত্রী সমেত নিরাপদেই অবতরণ করেছি বিমানটি।

স্পাইস জেট কর্তৃপক্ষ জানিয়েছেন সমস্ত যাত্রী নিরাপদ এবং সুস্থ রয়েছেন। আপাতত মনে করা হচ্ছে যান্ত্রিক কোনও ত্রুটির কারণেই এমন ঘটনা ঘটেছে। তবে ঘটনার মূল কারণ খুঁজতে তদন্ত শুরু হয়েছে।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
মোদি ও বিজেপিকে খোঁচা : আগাম জামিন পেলেন নিয়ে নেহা সিং রাঠোর