সময় কলকাতা ডেস্কঃ ফের একবার বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ। চিকিৎসায় গাফিলতিতে হয়েছে মৃত্যু এক রোগীর। রোগী মৃত্যুকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি বীরভূমের সাঁইথিয়ায়। বীরভূমের সাঁইথিয়া থানার কোপাইয়ের শ্রীরামপুর গ্রামের ঘটনা।

পরিবার সূত্রে জানা গিয়েছে, কোপাইয়ের শ্রীরামপুর গ্রামের বাসিন্দা শিশির কুমার মন্ডল নামে ৬৫ বছর বয়সী এক রোগীকে শনিবার সকালবেলায় বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করানো হয়। শ্বাসকষ্ট জনিত রোগ থাকার কারণে ওই রোগী শনিবার দুপুরে মারা যান। এরপরই পরিবারের সদস্যরা অভিযোগ করেন হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে। অভিযোগ, হাসপাতালে চিকিৎসার গাফিলতির কারণেই মারা গিয়েছেন ওই রোগী। এই অভিযোগ কে কেন্দ্র করেই হাসপাতাল চত্বরে ব্যাপক উত্তেজনা শুরু হয়। হাসপাতাল কর্তৃপক্ষ মৃত রোগীর পরিবারের সদস্যদের মারধরও শুরু করে। উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শান্তিনিকেতন থানার পুলিশ। দীর্ঘক্ষণ চেষ্টার পরে পুলিশি সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ বিষয়ে রোগীর পরিবারের এক সদস্য জানান, মৃত শিশির কুমার মন্ডলকে হাসপাতালে ভর্তি করানোর পর থকেই তাঁর শ্বাসকষ্ট জনিত সমস্যা বেড়ে যায়। একধিকবার হাসপাতালের ডাক্তার নার্সদের জানানো হলেও তারা কোনও পদক্ষেপ গ্রহণ করেননি। যদিও এই ঘটনার পরিপ্রেক্ষিতে এখনো পর্যন্ত হাসপাতালে কর্তৃপক্ষের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


More Stories
কেন আত্ম*ঘাতী হাবড়া থানার এসআই?
এবার থানায় থানায় বাগেশ্বর বাবার বিরুদ্ধে এফআইআর করবে কংগ্রেস
মেজবাবুকে চড় মেরে ক্ষমা চেয়ে নিয়েছি : রেখা পাত্র