সময় কলকাতা ডেস্ক: অত্যন্ত সংকটজনক অবস্থা প্রবীণ চিত্র পরিচালক তরুণ মজুমদারের। জানা গিয়েছে, তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। প্রেসারের ওষুধ দিয়ে চেষ্টা করা হচ্ছে প্রেসার নিয়ন্ত্রণে আনার। এছাড়াও একটা সেকেন্ডারি ইনফেকশন রয়েছে তার। যা চিন্তায় ফেলছে চিকিৎসকদের। রবিবারও তার ডায়ালিসিস করা হয়েছে। পরিচালকের অবস্থা ভালো নয় বলেই জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
গত বেশ কয়েকদিন ধরে হাসপাতালে ভর্তি রয়েছেন বর্ষীয়ান পরিচালক। কিডনি, ফুসফুস জনিত একাধিক সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তরুণ মজুমদারের শারীরিক অবস্থার ক্রমশ অবনতি হচ্ছে। এতদিন যাবত ‘ক্রিটিক্যাল কেয়ার ইউনিট’ অর্থাত্ ‘সিসিউ’-ছিলেন পরিচালক। এবার ভেন্টিলেশনে দেওয়া হয়েছে তাকে।

উল্লেখ্য, গত ১৪ জুন তরুণ মজুমদারকে ভর্তি করা হয় এসএসকেএমে । এসএসকেএম হাসপাতালের চেস্ট মেডিসিনের ডাক্তার সোমনাথ কুণ্ডু এবং মেডিসিনের ডাক্তার সৌমিত্র ঘোষের নেতৃত্বে পাঁচজন চিকিত্সক দলের নজরে রয়েছেন পরিচালক। কিডনির সমস্যা, হাই ডায়াবেটিসের সমস্যায় আক্রান্ত ৯২ বছর বয়সী তরুণ মজুমদারের শারীরিক অবস্থা নিয়ে বেশ চিন্তায় রয়েছে চিকিত্সকরা।


More Stories
বউ বদল : ময়নাগুড়িতে স্বামী-স্ত্রীর বদলাবদলি নাকি বদলা ?
অন্নপূর্ণার লক্ষ্মীরা আসছে
দানবীর রাজপাল যাদব কার কাছে ধার নিয়ে শোধ না দিতে পেরে জেলে? কবে ছাড়া পেতে পারেন রাজপাল?