Home » মুক্তি পেতে চলেছে উত্তমকুমারের বায়োপিক

মুক্তি পেতে চলেছে উত্তমকুমারের বায়োপিক

সময় কলকাতা ডেস্কঃ চলতি মাসেই মুক্তি পেতে চলেছে মহানায়ক উত্তম কুমারের বায়োপিক। যার নাম ‘অচেনা উত্তম’। সদ্যই মুক্তি পেয়েছে পরিচালক অতনু বসুর এই ছবির ট্রেলার।

জানা গিয়েছে, টলিউডের একঝাঁক তারকাকে দেখা যাবে এই ছবির নানান চরিত্রে। মহানায়কের চরিত্রে অভিনয় করছেন শাশ্বত চট্টোপাধ্যায়। সুচিত্রা সেনের ভূমিকায় অভিনয় করছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। দিতিপ্রিয়া রায়কে দেখা যাবে সাবিত্রী চট্টোপাধ্যায়ের চরিত্রে। শাশ্বত-ঋতুপর্ণা ছাড়াও ছবিতে প্রায় ৭০জন শিল্পী অভিনয় করছেন। গৌরী দেবীর ভূমিকায় দেখা যাবে শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে। সুমিত্রা মুখোপাধ্যায়ের ভূমিকায় রয়েছেন সম্পূর্ণা লাহিড়ি। সুপ্রিয়া দেবীর ভূমিকায় অভিনয় করবেন সায়ন্তনী রায়চৌধুরী।

কলকাতা ছাড়াও উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় ছবির শ্যুটিং হয়েছে। রূপোলি পর্দার উত্তম থেকে নায়িকার উত্তম, কিংবা সাংসারিক উত্তম। মহানায়কের চরিত্রের সবদিকই নিজের ছবিতে তুলে আনার চেষ্টা করেছেন ছবির পরিচালক অতনু বসু।

About Post Author