Home » আজও তরুণের স্মৃতিতে বুঁদ ডুয়ার্স

আজও তরুণের স্মৃতিতে বুঁদ ডুয়ার্স

সময় কলকাতা ডেস্ক: জীবন মৃত্যুর যে কালের চক্র তা নিজের নিয়মেই চলে। জন্ম হলেই মৃত্যু হবে সেও শাশ্বত সত্যি। কিন্তু কিছু মৃত্যু যেন পাহাড় সমান ভারি হয়। আর বিশিষ্ট চিত্র পরিচালক তরুণ মজুমদারের মৃত্যু যেন সেই পাহাড় প্রমাণ ভারি সারা বাংলার মানুষের কাছে। আর তাঁর শিকড় ডুয়ার্সের মেটেলি,মাল এলাকায় ছড়িয়ে আছে তরুণ মজুমদারের পারিবারিক স্মৃতি। সেই স্মৃতি রোমন্থন করলেন তাঁর আত্মীয়রাই।

সোমবার সকালে প্রয়াত হয়েছেন বাংলা চলচ্চিত্রের কিংবদন্তী পরিচালক তরুণ মজুমদার। তার প্রয়াণে শোকস্তব্ধ বাংলা তথা দেশের শিল্পী, কলাকুশলী ও অগনিত চলচ্চিত্র প্রেমী মানুষ। নিজের কর্মজীবন ও বসবাসের ঠিকানা কলকাতা হলেও তার পারিবারিক শিকর রয়ে গেছে ডুয়ার্সের মেটেলি,মালবাজার ও ময়নাগুড়ি এলাকায়। প্রয়াত চলচ্চিত্র নির্দেশকের বাবা কাকাদের জমি জায়গা ছিল ডুয়ার্সের মেটেলি, বাতাবাড়ি ও ময়নাগুড়িতে। সেইসূত্রে পারিবারিক ভাই বোনেরা আজও রয়ে গেছেন ডুয়ার্সের বিভিন্ন এলাকায়।

তরুণ মজুমদারের স্মৃতিতে আজও অনেকে নষ্টালজিয়ায় আচ্ছন্ন। মাল সাধনা সিনেমা হলের মালিক দেবজ্যোতি ঘোষ জানান, ‘ষাটের দশকে একবার তরুণবাবু এই হলে এসেছিলেন।’ যা নিয়ে আজও কত স্মৃতি তাজা দেবজ্যোতিবাবুর মনে। দেহ নশ্বর কিন্তু শিল্পী বেঁচে থাকেন তাঁর সৃষ্টির মাধ্যমে। সেরকমই তরুণ মজুমদারও বেঁচে থাকবেন তাঁর সৃষ্টির মাধ্যমেই।

About Post Author