Home » হাসপাতালের জেনারেল ওয়ার্ডে কোভিড রোগী, আতঙ্ক

হাসপাতালের জেনারেল ওয়ার্ডে কোভিড রোগী, আতঙ্ক

সময় কলকাতা ডেস্কঃ হাসপাতালের জেনারেল ওয়ার্ডে কোভিড রোগী ভর্তিকে কেন্দ্র করে আতঙ্কিত অন্যান্য রোগীরা,মাঝরাতে হাতে স্যালাইনের বোতল নিয়ে আতঙ্কে ওয়ার্ড থেকে বেরিয়ে পড়লেন হাসপাতালে ভর্তি রোগীরা। উত্তর ২৪ পরগনার পানিহাটি হাসপাতালের ঘটনা।

আবারও আতঙ্ক বাড়াচ্ছে করোনার চতুর্থ ঢেউ। লাফিয়ে বাড়ছে সংক্রমণের সংখ্যা। আর এই আতঙ্কের মধ্যেই পানিহাটি হাসপাতালে জেনারেল ওয়ার্ডে করোনা রোগীকে ভর্তি করা নিয়ে আতঙ্ক ছড়াল। জানা গেছে পানিহাটি হাসপাতালের জেনারেল মহিলা ওয়ার্ডে বরানগরের বাসিন্দা লক্ষ্মীনারায়ণ দাস নামে এক কোভিড রোগীকে ভর্তি করেন তার পরিবারের লোকজন। আর এই খবর ওয়ার্ডে ভর্তি অন্যান্য রোগীদের মধ্যে জানাজানি হতেই ব্যাপক আতঙ্ক ছড়ায়।

মাঝরাতে ৩ টের সময় আতঙ্কিত রোগীরা হাতে স্যালাইন লাগানো অবস্থায় ওয়ার্ড থেকে বাইরে বেরিয়ে পড়েন। কেন হাসপাতালের জেনারেল ওয়ার্ডে কোভিড রোগীকে ভর্তি করা হল, এই নিয়ে তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন। মহিলা ওয়ার্ডের মধ্যে প্রসূতি মা এবং শিশুরা ভর্তি রয়েছে সেটা জানা সত্ত্বেও একজন কোভিড আক্রান্ত রোগীকে হাসপাতালের এমারজেন্সিতে
চিকিৎসক সহ হাসপাতাল কর্তৃপক্ষ কিভাবে হাসপাতালের জেনারেল ওয়ার্ডে ভর্তি করার অনুমতি দিলেন, এই নিয়েই উঠছে প্রশ্ন? এই বিষয়ে কোভিড আক্রান্তের পরিবারকে প্রশ্ন করা হলে এই ঘটনা তিনি স্বীকার করে নিয়েছেন।

এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে প্রশ্ন করা হলে তারা ক্যামেরার সামনে এ কোন মুখ খুলতে চাননি । পানিহাটি স্টেট জেনারেল হাসপাতালে জেনারেল ওয়ার্ডে কোভিড রোগীর ভর্তিকে নিয়ে রোগী ও তার পরিবারের লোকজনের মধ্যে তৈরি হয়েছে আতঙ্ক। প্রশ্ন উঠছে হাসপাতাল কর্তৃপক্ষের ব্যবস্থাপনা নিয়েও।

 

About Post Author