Home » অসমে সালিশি সভার নিদানে জীবন্ত পুড়িয়ে মারা হলো এক ব্যক্তিকে 

অসমে সালিশি সভার নিদানে জীবন্ত পুড়িয়ে মারা হলো এক ব্যক্তিকে 

সময় কলকাতা ডেস্কঃ বিজেপি শাসিত  অসমে সালিশি সভায় বিচারের পর দেওয়া হল মৃত্যুদন্ড। জীবন্ত পুড়িয়ে মারা হলো এক যুবককে। জীবিত অবস্থায় অগ্নিদগ্ধ যুবককে মাটির নিচে পুঁতে ফেলা হয় বলে অভিযোগ। প্রসঙ্গত মাস কয়েক আগে নওগাঁওয়ের পুকুরে ডুবে এক গৃহবধুর অস্বাভাবিক মৃত্যু হয়। স্বাভাবিকভাবে মৃত্যু হয়েছে ভেবে পুলিশকে না জানিয়েই দেহ সৎকার করে দেওয়া হয়।

তার কয়েকদিন পরেই এলাকারই বাসিন্দা সবিতা নামে এক মহিলা মৃত্যু দায় স্বীকার করে জানায় ওই বধূকে সেই খুন করেছে আর তাকে সহযোগিতা করেছে এলাকার রঞ্জিত নামে এক ব্যক্তি। এরপরই রঞ্জিত বরদলৈ কে ডাকা হয় এক গ্রাম্য সালিশি সভায়। সালিশি সভায় নিদান দেওয়া হয় মৃত্যুদণ্ডের। নিদানের পরেই ব্যাপক মারধর করার পরে রঞ্জিতের দেহে আগুন লাগিয়ে দেয় গ্রামের মুরুব্বিরা।

৯০% পুড়ে যাওয়ার পরেও জীবিত ছিল রঞ্জিত বরদলৈ। জীবিত অবস্থাতেই রঞ্জিতকে পুঁতে দেওয়ার অভিযোগ উঠেছে গ্রামবাসীদের বিরুদ্ধে। লালুং গাঁওয়ের সেই ঘটনাস্থলে নওগাঁও থানার পুলিশ গিয়ে ৫ জন গ্রামবাসীকে আটক করেছে। ঘটনাস্থলে গিয়েছিলেন আসাম পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা। কোন মুরুব্বীরা মৃত্যুদণ্ডের নিদান দিয়েছিলেন তাদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

About Post Author