সময় কলকাতা ডেস্ক: নদীয়ার শান্তিপুর ব্লকের বাগআঁচড়া গ্রামের করমচাপুলি গ্রামের ২৬ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এক অদ্ভুত চুরি নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অন্য আর পাঁচটা সাধারণ দিনের মতন মঙ্গলবার তালা মেরে অঙ্গনওয়াড়ি কর্মীরা চলে যান বাড়িতে।
বুধবার সকালে কেন্দ্র খোলার আগেই এলাকাবাসীরা লক্ষ্য করেন গ্রিলের দরজার তালা ভাঙা, লোপাট হয়েছে ওই কেন্দ্রে থাকা বস্তাভর্তি মুসুরির ডাল। রাস্তা দিয়ে ছড়াতে ছড়াতে গেছে সেই ডাল। অঙ্গনওয়াড়ির শিক্ষিকা এবং সহযোগী দুজনেই স্থানীয় মেম্বারকে সঙ্গে নিয়ে ঘরে ঢুকে দেখেন কাগজপত্র এলোমেলো থাকলেও খোওয়া যায়নি কিছুই । এমনকি চাল আলু, ডিম কিছুই নেয়নি চোরে। শুধুমাত্র ২১ কেজি মুসুরির ডালের একটি বস্তা লোপাট। রান্নার ভোজ্য তেল মশলা সবকিছুই রয়েছে ঠিকঠাক।উধাও হয়েছে শুধু ডালের বস্তা।
এই ঘটনার পর অঙ্গনওয়াড়ি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থানায় এফআইআর দায়ের করেছেন বলে জানা গিয়েছে। এলাকার পঞ্চায়েত মেম্বার বলেন, ‘এ ধরনের ঘটনা অতীতে কখনো ঘটেনি।’


More Stories
দুশ্চিন্তার দিন শেষ! আয়ুষ্মান কার্ড এখন হাতের মুঠোয়
আমডাঙায় ফুড প্লাজা ভাঙচুর, অভিযোগের তির বিজেপির দিকে
চুরমার বারাসাতের তৃণমূল নেতা অরুণ ভৌমিকের বাড়ি ও পার্টি অফিস, মেরে ফেলা হতে পারে আশঙ্কা স্ত্রীর