Home » ললিত মোদীর সঙ্গে সম্পর্ক নিয়ে সরব সুস্মিতা

ললিত মোদীর সঙ্গে সম্পর্ক নিয়ে সরব সুস্মিতা

সময় কলকাতা ডেস্কঃ ললিত মোদীর সঙ্গে কি সম্পর্কে রয়েছেন সুস্মিতা সেন? এই প্রশ্নকে কেন্দ্র করেই রাত থেকে চাঞ্চল্য ছড়িয়েছে নেটপাড়ায়। এই গুঞ্জনকে আরও উসকে দিয়েছেন প্রাক্তন আইপিএল কর্তা।  একগুচ্ছ ছবি সোশাল মিডিয়ায় ছেড়ে সুস্মিতাকে তাঁর ‘বেটার হাফ’ বলে দাবি করেন ললিত মোদী।

বৃহস্পতিবার সন্ধ্যায় আচমকা ললিত মোদীর একটি টুইটে ঝড় ওঠে নেটমাধ্যমে। তার শেয়ার করা ছবিতে বেশ অন্তরঙ্গ অবস্থায় দেখা গিয়েছে সুস্মিতা সেন ও ললিত মোদীকে।প্রাক্তন আইপিএল চেয়ারম্যান লিখেছেন, ‘ একটা দারুন ওয়ার্ল্ড ট্যুর সেরে সবে লন্ডনে ফিরলাম । মালদ্বীপ, সার্ডিনিয়া আমার পরিবারের সঙ্গে, আর রয়েছে আমার বেটার হাফ সুস্মিতা সেন। একটা নতুন শুরু, একটা নতুন জীবন অবশেষে। চাঁদে পৌঁছে গিয়েছি! এখনও তাদের বিয়ে না হলেও খুব শিগগির তা সেরে ফেলবেন বলে জানিয়েছেন ললিত মোদী। তারপরেই আচমকা কটাক্ষ শুরু হয় সুস্মিতার ব্যক্তিগত জীবন নিয়ে। কাল থেকে মুখে কুলুপ এঁটে বসেছিলেন প্রাক্তন বিশ্বসুন্দরী। নিন্দা, সমালোচনা ধেয়ে আসলেও কোনো মন্তব্য করেননি তিনি।

অবশেষে মুখ খুললেন প্রাক্তন বিশ্বসুন্দরী। নিজের দুই দত্তক মেয়ের সঙ্গে হাসিমুখে সেলফি শেয়ার করে সুস্মিতা লিখেছেন, ”আমি খুব ভাল জায়গায় আছি। বিয়ে হয়নি, কোনো আংটি নেই, শুধু নিঃশর্ত ভালবাসা দিয়ে ঘিরে রয়েছি! অনেক কৈফিয়ত দিয়ে দিয়েছি। এবার জীবন আর কাজে ফেরার পালা।”

About Post Author