সময় কলকাতা ডেস্ক: ভারতের মহিলা শাটলারের অন্যতম পিভি সিন্ধুর হাতে আবার এল জয়ের খেতাব। হাড্ডাহাড্ডি ম্যাচে চিনের ওয়াং ঝি য়ি-কে হারিয়ে ২০২২ সিঙ্গাপুর ওপেন জিতে নিলেন তিনি। ২১-১৫ ফলে জিতে গেম এবং ট্রফি নিজের নামে করে নেন তিনি।
এই জয়ে তারকা চিনের শাটলার ওয়াং ঝি-এর বিরুদ্ধে নিজের অপরাজিত থাকার রেকর্ডটিও বজায় রাখলেন সিন্ধু।

তার এই জয়ের পর থেকে টুইটারে ভক্তদের পাশাপাশি একের পর এক বিখ্যাত ব্যক্তিত্ব এই ব্যাডমিন্টন তারকাকে অভিনন্দন জানাতে শুরু করেন। অনুরাগ ঠাকুর থেকে শুরু করে দেবেন্দ্র ফড়নবিশের মতো রাজনৈতিক ব্যক্তিত্বরাও সিন্ধুকে টুইট করে তার এই জয়ের জন্য শুভেচ্ছা জানিয়েছেন।


More Stories
পাঞ্জাবের কাছে হেরে আইএফএ-র বিপদ বাড়ালো ইস্টবেঙ্গল
বারাসাতে মেসির হ্যাটট্রিক, কাস্টমসকে ৭ গোল দিল পাঞ্জাব
তারকা ক্রিকেটার বিনোদ কাম্বলির ঠাঁই এখন বৃদ্ধাবাসে