সময় কলকাতা ডেস্কঃ বিস্ফোরক বলিউড অভিনেত্রী তনুশ্রী দত্ত। একসময় বলিউড তারকাদের অন্যতম প্রধান এক মুখ ছিলেন তনুশ্রী। একাধিক বলিউড ছবিতে চুঁটিয়ে অভিনয়ও করেছেন তিনি। তবে দীর্ঘদিন তাকে রুপোলি পর্দায় দেখা যায়নি।

সম্প্রতি, বেশ কিছু ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে, তিনি জানান কিছু বলিউড মাফিয়া তাকে প্রাণে মারতে চাইছেন এবং একাধিকবার তাঁর ওপর হামলাও চালানো হয়েছে। খুব বাজে ভাবে নিশানা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এই পোস্ট করে তিনি সাহায্য চেয়েছেন সোশ্যাল মিডিয়ায়।
তিনি জানান ২০১৮ সালে মি -টু মুভমেন্টর সময় থেকেই বলিউডের বেশ কয়েকজন খ্যাতনামা ব্যক্তিত্বের দিকে আঙুল তুলেছিলেন তনুশ্রী। তাদের মধ্যে আছে নানা পাটেকর ও গনেশ আচার্যের মতো ব্যক্তিরাও। তারপর থেকেই অভিনেত্রীকে নাকি প্রাণে মেরে ফেলতে চাইছে বলিপাড়ার ‘মাফিয়া গ্যাং’। প্রথমে বলিউডে তাঁর কাজ এবং পরে তাঁর পার্সোনাল জীবনে আক্রমণ চালান হয় বলে অভিযোগ করেন তিনি। কখনও তাঁর খাবারে কিছু মেশান হয় কখনো আবার গাড়ির ব্রেক ফেল করে দেওয়া হয়।

এত কিছুর পরেও তিনি ভেঙে পড়েননি তনুশ্রী। তাঁর ওপর হওয়া হামলার জন্য বলিউডের ‘মাফিয়া গ্যাং’ এবং মহারাষ্ট্রের রাজনৈতিক সার্কিটের সঙ্গে জড়িত ব্যক্তিরা রয়েছেন বলেই সন্দেহ প্রকাশ করেন অভিনেত্রী। এছাড়াও ‘মি টু’ মুভমেন্টের সময় তিনি যাঁদের দিকে আঙুল তুলেছিলেন, তাদেরকেও সন্দেহের তালিকায় রেখেছেন বলে জানান অভিনেত্রী।


More Stories
দানবীর রাজপাল যাদব কার কাছে ধার নিয়ে শোধ না দিতে পেরে জেলে? কবে ছাড়া পেতে পারেন রাজপাল?
“বেআইনি” দ্বিতীয় বিয়ে হিরণের?
বাস্তবতায় স্বপ্ন ও কুরোসাওয়ার চলচ্চিত্র