সময় কলকাতা ডেস্কঃ উত্তরপ্রদেশের রায়বেরেলি প্রয়াগরাজ এনএইচ ৩০-র ভাদোখোর থানা এলাকার মুন্সিগঞ্জে পথ দুর্ঘটনায় মৃত ৫। মঙ্গলবার রাতে ফ্লাই অ্যাশ বোঝাই ওভারলোড ডাম্পার, একটি ইকো স্পোর্টস গাড়ির উপর উল্টে যায়। গাড়িতে থাকা ৮ জনের মধ্যে ঘটনাস্থলেই মৃত্যু হয় পাঁচজনের । স্থানীয় বাসিন্দারা তৎপরতার সঙ্গে গাড়িতে থাকা ৩ জন শিশুকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠায় চিকিৎসার জন্য। নিহতদের মধ্যে রয়েছেন দুইজন নারী, দুজন শিশু ও একজন পুরুষ। একটি জন্মদিনের পার্টি থেকে ইকো স্পোর্টস গাড়িতে করে ফিরছিলেন তিনটি পরিবারের সদস্যরা। হাসপাতালে ভর্তি তিন শিশুর মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে ভাদোখোর থানার পুলিশ। পুলিশ তদন্ত করে দেখছে কি কারণে আচমকা গাড়িটি উল্টে গেল। পুলিশের প্রাথমিক অনুমান ডাম্পারের ড্রাইভার গাড়ি চালানোর সময় ঘুমিয়ে পড়েছিল।। আচমকা সামনে ইকো স্পোর্টস গাড়িটি আসায়, ডাম্পারের ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে ইকো স্পোর্টস গাড়িটির উপর উল্টে যায়।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
মোদি ও বিজেপিকে খোঁচা : আগাম জামিন পেলেন নিয়ে নেহা সিং রাঠোর