সময় কলকাতা ডেস্কঃ নানা রঙের আবিরের ছোঁয়ায় সেজে উঠেছে বামন গ্রহ। এমনই এক মনোমুগ্ধকর ছবি প্রকাশ করেছে নাসা। শক্তিশালী টেলিস্কোপ থেকে তোলা প্লুটোর এই ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে নেটিজেনদের মধ্যে। বুধবার নাসা-র তরফে প্লুটোর ওই ছবি প্রকাশ করা হয়েছিল। গোলাকার চাকতির উপর রামধনুর এমন সাজের ছবি দেখে কার্যতই অভিভূত নেটিজেনরা। যদিও সৌরমণ্ডলের একেবারে শেষপ্রান্তে থাকা একটি বামনগ্রহ প্লুটোর গায়ে এমন রামধনু রংয়ের সাজ কীভাবে তৈরি হল, তার ব্যাখ্যা জানিয়েছে নাসা।
নাসার দাবি, বামনগ্রহে কোনও রংমিলান্তি ঘটেনি। এই রংয়ের সাজ কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে। নাসার তরফে একটি কর্মসূচি শুরু করা হয়েছিল ২০০৬ সালে। নিউ হরাইজন নামের ওই কর্মসূচির আওতায় বিজ্ঞানীরা রংয়ের প্রলেপ মাখিয়ে প্লুটোর সমস্ত বৈচিত্র্যময় অঞ্চলকে পৃথক ভাবে চিহ্নিত করার কাজ শুরু করেছিলেন।
২০১৫ সালে দীর্ঘ ৬ মাস সময় ধরে প্লুটো এবং তার উপগ্রহের চারিদিকে প্রদক্ষিণ করে ছবি তোলার কাজে নিযুক্ত করা হয় নাসার মহাকাশযান। সৌরজগতের বাইরের বলয়, কুইপার বেল্টের দিকে ক্রমশ এগিয়ে চলেছে সেই মহাকাশযান।

বিজ্ঞানীদের মতে, প্লুটোর ভূপৃষ্ঠের পরিকাঠামো অত্যন্ত জটিল এবং বৈচিত্রময়। ইউরোপের মতো এলোমেলো পর্বতমালার সারি, জালের মতো বিস্তৃত উপত্যকার পাশাপাশি বরফের মতো মসৃণ সমতলভূমি, বায়ুপ্রবাহের স্পর্শে তৈরি হওয়া টিলার ভূমিখণ্ডের উপস্থিতি লক্ষ্য করার মত।


More Stories
পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল নিয়োগ সংক্রান্ত পরীক্ষার প্রশ্নপত্র কি ফাঁস?
আইনশৃঙ্খলার পাঠ : বিহারের কাছে কি পশ্চিমবঙ্গকে শিখতে হবে ?
পার্টি কংগ্রেসে প্রথা ভাঙছে সিপিএম! মাদুরাই পার্টি কংগ্রেসে দক্ষিণী তারকাদের উপস্থিতি নজর কাড়তে চলেছে