সময় কলকাতা ডেস্কঃ সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন অর্থাৎ সিবিআই অফিসারেরা পুনেতে ডিএইচএফএল কেলেঙ্কারিতে অভিযুক্ত অবিনাশ ভোঁসলের বাড়ি থেকে একটি অগাস্টা ওয়েস্ট ল্যান্ড হেলিকপ্টার উদ্ধার করেছে। বাড়ির মধ্যে একটি বিশাল হলঘরের মধ্যে বিভিন্ন পপ সংস্কৃতির পোস্টার দিয়ে ঢাকা ছিল এই হেলিকপ্টারটি। অবিনাশ ভোঁসলের বিরুদ্ধে ৩৪ হাজার কোটি টাকার দেওয়ান হাউসিং ফিনান্স কর্পোরেশন লিমিটেডের মানি লন্ডারিং এবং প্রতারণার অভিযোগ রয়েছে। এই প্রতারণাকে ভারতের বৃহত্তম ব্যাংক জালিয়াতির তকমা দেওয়া হয়েছে ইতিমধ্যেই।
ডি এইচএফএল- এর সিএমডি কপিল ধাওয়ান, পরিচালক দীপক ধাওয়ান এবং অন্যান্যদের বিরুদ্ধে ২০ জুন ব্যাংক জালিয়াতির মামলা দায়ের হয়েছিল। ইতিমধ্যেই সিবিআই কপিল ধাওয়ান ও দীপক ধাওয়ানকে গ্রেফতার করেছে। নির্মাণ ব্যবসায়ী অবিনাশ ভোঁসলের বাড়িতে কিভাবে আস্ত একটি হেলিকপ্টার এসে পৌঁছল সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে শুরু করেছে সিবিআই। এই হেলিকপ্টার করে বিদেশে পালানোর ছক কষেছিল কিনা সে বিষয়েও তদন্ত শুরু করেছে সিবিআই।
তবে আজ পর্যন্ত তল্লাশি চলাকালীন বহু দামি গাড়ি উদ্ধার হয়েছে, কিন্তু আস্ত একটি হেলিকপ্টার উদ্ধার ভারতবর্ষে এই প্রথম।


More Stories
ফিফা বিশ্বকাপ ২০২৬ গোল্ডেন বুটের দৌড়, মেসির প্রতিদ্বন্দ্বী কে?
বারাসাত পুরসভায় পাহাড়প্রমাণ দুর্নীতির অভিযোগ, সিবিআই তদন্ত চান বিধায়ক শঙ্কর চ্যাটার্জী, শুরু চাপানউতোর
ব্যঙ্গাত্মক রাজনৈতিক দল ককরোচ জনতা পার্টির উদ্ভব