সময় কলকাতা ডেস্কঃ দীর্ঘ ১৯ বছরের অপেক্ষার পর অবশেষে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে জ্যাভলিনে রূপো জয় নীরজ চোপড়ার। যদিও এর আগে টোকিও অলিম্পিক্সে জ্যাভলিনে সোনা জিতেও নীরজ এক নতুন ইতিহাস গড়েছিলেন।

জানা গিয়েছে, এবার বিশ্বচ্যাম্পিয়নশিপের ফাইনালে শুরু দিকটা ভাল হয়নি নীরজের। এবার ফাউল থ্রো করেন তিনি। গ্রেনাডার অ্যান্ডারসন পিটারস প্রথমেই ছোড়েন ৯০.২১ মিটার। দ্বিতীয় সুযোগে নীরজ ৮২.৩৯ মিটার ছোড়েন। এরপরই তৃতীয় সুযোগে দূরত্ব বাড়ান নীরজ, ৮৬.৩৭ মিটার ফাউল থ্রো করেন তিনি। তিনটি করে থ্রোয়ের পর ১২ জনের ফাইনালিস্টের মধ্যে প্রথম আট জনকে বেছে নেওয়া হয়। নিজের চতুর্থ থ্রোয়ে ৮৮.১৩ মিটার দূরে জ্যাভলিন ছোড়েন নীরজ। সেই থ্রোয়েই পদক জয়ের আশাই বাড়িয়ে দেন তিনি। তবে নীরজের পঞ্চম থ্রোটি বাতিল হয়ে যায়।
উল্লেখ্য, টোকিয়ো অলিম্পিক্সে গত বছর সোনা জিতেছিলেন নীরজ। বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ফাইনালে সরাসরি যোগ্যতা অর্জন করতে ৮৩.৫০ মিটার দূরে জ্যাভলিন ছোঁড়া প্রয়োজন ছিল তাঁর। প্রথম থ্রোতেই ৮৮.৩৯ মিটার ফাউল ছুড়ে ছিলেন তিনি। অঞ্জু ববি জর্জের পর নীরজ দ্বিতীয় ভারতীয়, যিনি বিশ্বচ্যাম্পিয়নশিপে পদক পেলেন।

নীরজ চোপড়ার সাফল্যে উচ্ছ্বসিত দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একটি টুইটের মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন নীরজকে। নীরজ চোপড়ার এই সাফল্যে হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টরও শুভেচ্ছা জানিয়েছেন।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার