সময় কলকাতা ডেস্কঃ মাত্র এক টাকায় সারা জীবন চিকিৎসা করে এসেছেন। মঙ্গলবার সকালে ছেড়ে গেলেন সকলকে। বীরভূমের বোলপুরের এক টাকার চিকিৎসক গরীবের ভগবান চিকিৎসক সুশোভন বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার কলকাতার বেসরকারী হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর।
জীবিত মানুষের মূর্তি বসিয়ে বোলপুরবাসী সম্মান জানিয়ে ছিল চিকিৎসক সুশোভন বন্দ্যোপাধ্যায়কে। তিনি বোলপুর শুধু নয়, সর্বত্র এক টাকার চিকিৎসক হিসাবে পরিচিত ছিলেন। মঙ্গলবার সকালে কলকাতার এক বেসরকারী হাসপাতালে মারা যান তিনি। স্রোতের বিপরীতে হেঁটে গরীবের সেবায় ব্রতী হয়েছিলেন তিনি। চিকিৎসক হিসাবে দেশের বহু বিশিষ্ট মানুষের চিকিৎসার পাশাপাশি গরীবের জন্য তিনি ছিলেন ঈশ্বরের মত। সুশোভন বন্দ্যোপাধ্যায়ের দেশের রাষ্ট্রপতি প্রণব মুখার্জীরও চিকিৎসক ছিলেন। বোলপুরের হরগৌরীতলার বাসিন্দা ছিলেন সুশোভন বন্দ্যোপাধ্যায় ৷ এলাকায় ‘এক টাকার চিকিৎসক’ হিসেবে জনপ্রিয় ছিলেন তিনি। নিজের বাড়ির চেম্বারেই রোগী দেখতেন। বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত রোগে চিকিৎসাধীন ছিলেন সুশোভন বন্দ্যোপাধ্যায় ।

প্রান্তিক মানুষকে মাত্র ১ টাকায় চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য ২০২১ সালের ৮ নভেম্বর রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ তাঁকে ‘পদ্মশ্রী’ সম্মানে ভূষিত করে ছিলেন। এক টাকার চিকিৎসক আর ফিরবে না বোলপুরে তা মানতে পারছেন এলাকাবাসী।


More Stories
সিভিক ভলেন্টিয়ারের ধ*র্ষণের শিকার মহিলা সহকর্মী
নেশামুক্তি কেন্দ্রে চিকিৎসাধীন তরুণীকে গণ*ধ*র্ষণের অভিযোগ, গ্রেফতার কর্ণধার
তৃণমূল আমলের প্রকল্পের বেহাল দশা, দুর্গন্ধ ঘুরপাক খাচ্ছে হরিশ্চন্দ্রপুরের বাতাসে