সময় কলকাতা ডেস্কঃ মহারাষ্ট্রের রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারির একটি মন্তব্যে সমগ্র মহারাষ্ট্র জুড়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক।
মুম্বাইয়ের আন্ধেরিতে একটি সমাবেশে ভাষণ দেওয়ার সময় মহারাষ্ট্রের রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারি বলেছেন, “যদি মহারাষ্ট্র থেকে, বিশেষ করে মুম্বাই এবং থানে থেকে গুজরাটি ও রাজস্থানী লোকেদের সরিয়ে দেওয়া হয় এখানে কোন অর্থ অবশিষ্ট থাকবেনা।” পাশাপাশি তিনি আরও মন্তব্য করেছেন মুম্বাইকে আর অর্থনৈতিক রাজধানী বলা যাবে না যদি গুজরাটি ও রাজস্থানীদের এখান থেকে সরিয়ে দেওয়া হয়। কোশিয়ারির এই মন্তব্যের পরেই টুইটে তীব্র ভাষায় প্রতিবাদ জানিয়েছেন শিবসেনা নেতা সঞ্জয় রাউত।

সঞ্জয় রাউত টুইটে জানিয়েছেন, কঠিন পরিশ্রমী মারাঠিদের কার্যত অপমান করেছেন রাজ্যপাল। বিজেপি ক্ষমতায় আসার পরেই মারাঠিদের এই অপমান চালু হয়েছে বলে অভিযোগ জানিয়েছেন তিনি। শনিবার এই বিষয়ে সাংবাদিক সম্মেলন করতে পারেন শিব সেনা প্রধান উদ্ভব ঠাকরে। কংগ্রেস নেতা শচীন সাওয়ান্তও রাজ্যপালের এই মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
কেন ফুল বদলালেন লিয়েন্ডার পেজ?