Home » নির্বাচনী তালিকায় নাম নিবন্ধীকরণ করা যাবে ১৭ তেও

নির্বাচনী তালিকায় নাম নিবন্ধীকরণ করা যাবে ১৭ তেও

সময় কলকাতা ডেস্কঃ  ২০২৩ এ ত্রিপুরায় বিধানসভা নির্বাচন। তার আগেই ত্রিপুরায় কিছু নতুন নির্দেশিকা নির্ধারণ করল নির্বাচন কমিশন । জাল ভোট রুখতে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেই জানালেন নির্বাচন কমিশনের সিইও কিরণ গিতে।

আধার কার্ড এবং ভোটার আইডি কার্ড লিংক করার বিষয়ে তৎপরতার সঙ্গে কাজ করবে নির্বাচন কমিশন। আগস্ট এবং সেপ্টেম্বর মাসে নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রত্যেকটি বাড়িতে আধার কার্ড এবং ভোটার আইডি কার্ড লিংক করার কাজ চলবে। পাশাপাশি এখন থেকে ১৮ বছর হলে তবেই নির্বাচনী তালিকায় নাম নথিভুক্ত করতে হবে না। ১৭ বছর বয়সেই নির্বাচনী তালিকায় নাম নথিভুক্ত করতে পারবেন যে কোন ভোটার । যাতে ১৮ বছর বয়স হলেই সেই ভোটার ভোটাধিকার প্রয়োগ করতে পারেন ,সে কারণেই এই পদক্ষেপ বলে জানান নির্বাচন কমিশনের সিইও কিরণ গিতে।

About Post Author