সময় কলকাতা ডেস্ক: বলিউডের অন্যতম সেরা অভিনেত্রী কাজলের আজ জন্মদিন। বলিউডের তিন খান তো বটেই, নিজস্ব অভিনয়গুণেই একাধিক নায়কের পাশে সর্বদা স্বতঃস্ফূর্ত তিনি। আজ তাঁর জন্মদিনে দেখে নেওয়া যাক, সহঅভিনেতাদের সঙ্গে তাঁর সেরা সিনেমার কয়েকটি ঝলক,
বলিউডের অন্যতম সেরা জুটি শাহরুখ-কাজল।

তাঁরা স্ক্রিনে উপস্থিত মানেই দর্শকদের সমস্ত চাহিদা পূর্ণ, এমনটাই মনে করেন প্রযোজক-পরিচালকেরা। দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে, বাজিগর, কুছ কুছ হোতা হ্যায়, কভি খুশি কভি গম, মাই নেম ইজ খান, করণ অর্জুন, যেখানেই শাহরুখ-কাজল, সেখানেই সিনেমাটি ব্লকবাস্টার হিট।
অজয় দেবগন – কাজল

বাস্তব জীবনে দুজনকে একসঙ্গে দেখতেই অভ্যস্ত দর্শককুল। একসঙ্গে যখন পর্দায় এসেছেন সেখানেও বাজিমাত করেছেন। ইশক, পেয়ার তো হোনা হি থা, দিল কেয়া করে, রাজু চাচা, ইউ মি ওর হাম দেখলে দুজনের অফস্ক্রিন কেমিস্ট্রিরও আন্দাজ পাওয়া যায়।
ভাইজানের সঙ্গে যখনই স্ক্রিন শেয়ার করেছেন কাজল,

ভীষণ স্বতঃস্ফূর্ত এবং প্রাণবন্ত লেগেছে অভিনেত্রীকে। পেয়ার কিয়া তো ডরনা কেয়া হোক বা কুছ কুছ হোতা হ্যায়, অনস্ক্রিনে দুজনের কেমিস্ট্রি মন জিতে নিয়েছিল দর্শকদের।
ইশক সিনেমাতে জুটি হিসেবে দেখা যায়নি আমির-কাজলকে।

কিন্তু সেই খেদ দুজনেই পূরণ করেছিলেন ফানা সিনেমাতে। জুটি হিসেবে দুজনেই অনবদ্য। আবার তাঁদের একসঙ্গে দেখার অপেক্ষায় দর্শক।
গুপ্ত বলিউডের অন্যতম ব্লকবাস্টার। আর এই সিনেমাতে অনবদ্য কাজল। প্রেমিকা, সেই সঙ্গে নেগেটিভ চরিত্রে এই সাইকো থ্রিলারে কাজল নিজেকে ফুটিয়ে তুলেছিলেন অসাধারণ ভাবে।

দুশমন সিনেমাতে যমজ বোনের চরিত্রে কাজলের অভিনয় আজও সকলে মনে রেখেছে। সঞ্জয় দত্ত ও আশুতোষ রানার সঙ্গে সিনেমাটিতে স্ক্রিন শেয়ার করেছিলেন কাজল।


More Stories
আসছে ভুতু আয়া ভাগো
মহানায়ক উত্তম কুমার : জন্মদিনের চেয়ে মৃত্যুর দিনটি মানুষ মনে রেখেছেন, কিন্তু কেন?
বউ বদল : ময়নাগুড়িতে স্বামী-স্ত্রীর বদলাবদলি নাকি বদলা ?