সময় কলকাতা ডেস্কঃ কুকুর বিড়ালদের মধ্যেকার শত্রুতার ছবি প্রতিটা পাড়ায় দেখা যায়। একে অপরকে সহ্য করতে না পারা প্রাণীকূলের এই দুই জীবকে একেবারে অন্যরকম আঙ্গিকে দেখা গিয়েছে পূর্ব বর্ধমানের ভাতারের কামারপাড়া এলাকায়। সদ্যই মাতৃহারা মার্জার সন্তানদের সঙ্গে কেমন খাপ খাইয়ে নিয়েছে একটি সারমেয়।
কয়েক মাস আগে একটি পথ দুর্ঘটনায় মারা যান মা। মৃত্যুর পর একা হয়ে যায় ছোট্ট মার্জার সন্তানটি। ঘটনার সাক্ষী ছিলেন ভাতার কামারপাড়ার বেশ কয়েকজন বাসিন্দা এবং বাজারের একটি মা কুকুর। বাজারের ব্যবসায়ীরা বিড়ালটিকে খাওয়ানোর চেষ্টা করলেও সেভাবে সাড়া পাননি। কিন্তু এরপরই দেখা যায়, নিয়ম করে মাতৃস্নেহে দুধ খাওয়াচ্ছেন সেই সারমেয়। এই অভিনব দৃশ্য দেখতে বাজারে রীতিমত ভিড় জমে যায়।

ভাতারের পশুপ্রেমী ধীমান ভট্টাচার্য জানান, কুকুরের মধ্যে স্নেহ ভক্তি ভালবাসা দীর্ঘদিনের। তারই ফলশ্রুতি এই অসম মাতৃস্নেহ। মা তো মা – ই। মানুষ হোক কিংবা পশু, মাতৃস্নেহে সন্তানকে মুড়ে রাখাই তাঁদের প্রথম কর্তব্য। কামারপাড়ার এই মা সন্তানের জুটি নতুন করে আশা দেখাচ্ছে সমাজকে।


More Stories
সাষ্টাঙ্গে নত হয়ে ক্ষমাস্বীকার, মুখ্যমন্ত্রীর নামে কুরুচিকর পোস্ট করার জন্য শাস্তিবিধান!
রূপের মধ্যে অরূপের ছোঁয়া : গাজলডোবা এক ব্রাত্য মুগ্ধতা
ডিমথেরাপি অশোকনগরের গ্রেফতার চেয়ারম্যান প্রবোধ সরকারকে