সময় কলকাতা ডেস্কঃ চিকিৎসায় ব্যবহার হচ্ছে মৌমাছির বিষ। শুধু মধুর জন্য মৌমাছি চাষ নয়। প্রকৃতি বাঁচাতেও মৌমাছি চাষের গুরুত্ব রয়েছে। এছাড়াও মৌমাছি চাষ করে স্বনির্ভর হওয়া যায় জানাচ্ছে মৌমাছি পালকরা।
উত্তর চব্বিশ পরগনার আমডাঙ্গায় মধুবন স্বনির্ভর গোষ্ঠি। এদের সদস্যরা বর্তমানে নবীন প্রজন্মের কাছে যাচ্ছেন মৌমাছি চাষের গুরুত্ব বোঝাতে। গোষ্ঠীর সদস্যদের দাবি, খাদ্যে স্বনির্ভরতা রক্ষা করতে মৌমাছির উপর নির্ভর করতেই হয়। ফসলের পরগা সংযোগে মৌমাছির মত কীট পতঙ্গের বিকল্প হয়না। কিন্তু রাসায়নিক সার ও তেলের ব্যাপক ব্যবহারে সেই শৃঙ্খল ভেঙ্গে যাচ্ছে। ঘনিয়ে আসছে কৃষিতে বড় বিপর্যয়। কিন্তু শুধুমাত্র মৌমাছি পালন করেও প্রকৃতিকে বাঁচানো যায় এবং সেই সঙ্গে উপার্জন করা যায় মোটা টাকা। বর্তমানে মৌমাছি থেকে শুধু মধুই সংগ্রহ করা হয় না। মৌমাছির বিষ থেকে শুরু করে মোম সব কিছুই বাজারজাত করা হয় বলে জানিয়েছেন মধুবন স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা।

মৌমাছি চাষিরা সাধারণত ডিসেম্বর মাস থেকে এপ্রিল মাস পর্যন্ত মধু চাষকে তাদের সিজেন হিসাবে ধরেন। তবে বছরের বাকি সময় চিনি জলের সঙ্গে লেবুর রস মিশিয়ে তাদের খাবার হিসাবে দিয়ে বাঁচিয়ে রাখতে হয়। মৌমাছি পালকরা জানাচ্ছেন ঋতু অনুযায়ী মধু তার রূপ পাল্টায়। ওরিজিন্যাল মধু শীতে একটু জমাট ভাব হবে।আবার গ্রীস্মে তরল হবে।তবে মৌমাছি চাষের মধ্য দিয়ে স্বনির্ভরও হওয়া যায় দাবি মৌমাছি পালকদের। রাজ্যের অন্যতম বড় জেলায় মৌমাছি চাষের সঙ্গে যুক্ত বহু মানুষ।কিন্তু জেলায় উৎপাদিত মধুর প্রক্রিয়া করনের ব্যবস্থা না থাকার জন্যই মধু চাষিরা এই জেলায় পিছিয়ে রয়েছে।তবু মৌমাছি পালনে সরকারের উৎসাহের ঘাটতি নেই বলে দাবি মৌমাছি পালকদের।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী