সময় কলকাতা ডেস্কঃ আরও খানিকটা কমল দেশের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। সংক্রমণের পাশাপাশি গত ২৪ ঘণ্টায় খানিকটা কমেছে অ্যাকটিভ কেসও। এর মধ্যেও বেশ কয়েকটি রাজ্যের করোনা গ্রাফ উদ্বেগজনক। রাজধানী দিল্লি ছাড়াও কেরল, তামিলনাড়ু, কর্ণাটকের মতো রাজ্যগুলির পরিসংখ্যান নিয়েও যথেষ্ট চিন্তা রয়েছে।

রবিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক থেকে পাওয়া তথ্য থেকে জানা গিয়েছে, দেশে গত ২৪ ঘণ্টায় করোনার কবলে পড়েছেন ১৪ হাজার ৯২ জন। সংক্রমণের পাশাপাশি খানিকটা কমেছে অ্যাকটিভ কেস। বর্তমানে দেশের সক্রিয় রোগীর সংখ্যা ১ লক্ষ ১৬ হাজার ৮৬১ জন। দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৪১ জন। এখনও পর্যন্ত দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৭ হাজার ৩৭ জনের।

পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ৩৬ লক্ষ ৯ হাজার ৫৬৬ জন করোনা থেকে মুক্ত হয়ে ঘরে ফিরে গিয়েছেন। সুস্থতার হার ৯৮.৫৪ শতাংশ। দেশে এখনও পর্যন্ত ডোজ করোনার টিকা প্রায় ২০৭ কোটি ৯৯ লক্ষ। দেশজুড়ে ৭৫ তম স্বাধীনতা দিবস উদযাপনের জন্য যাতে করোনা সংক্রমণ হাতের বাইরে না চলে যায়, তার জন্য নতুন করে রাজ্যগুলিকে সতর্ক করেছে কেন্দ্র।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
মোদি ও বিজেপিকে খোঁচা : আগাম জামিন পেলেন নিয়ে নেহা সিং রাঠোর