Home » পাবলিক প্লেসে মাস্ক বাধ্যতামূলক, জারি সরকারি নির্দেশিকা

পাবলিক প্লেসে মাস্ক বাধ্যতামূলক, জারি সরকারি নির্দেশিকা

সময় কলকাতা ডেস্কঃ ক্রমবর্ধমান করোনার সংক্রমণের কারণে আতঙ্কিত রাজ্য সরকার সেকারণেই পাবলিক প্লেসে মাস্ক পরিধান করা বাধ্যতামূলক, এ মর্মে নির্দেশিকা জারি করল পাঞ্জাব সরকার।

সকল শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি অফিস এবং ইনডোর -আউটডোর জমায়েত, মল এবং পাবলিক প্লেসে মাস্ক একপ্রকার বাধ্যতামূলক। সরকারি নির্দেশিকা জারি হওয়ার পর পাঞ্জাব পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে, নিয়ম লঙ্ঘন করলে সেই ব্যক্তির বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার। পাঞ্জাবে এখনো পর্যন্ত করোনা সংক্রমিতের সংখ্যা ৭ লক্ষ ৭৯ হাজার। মৃত্যু হয়েছে ১৭৮৫০ জনের।

সম্প্রতি, দৈনিক গড় ৩৭৮ জন সংক্রমিত হয়েছেন। ফলে রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রক, রাজ্যের সমস্ত বিভাগীয় জেলা প্রশাসন ,পুলিশের জোনাল মহাপরিদর্শক, পুলিশ কমিশনার এবং সিভিল সার্জনদের পরামর্শ নিয়েছিল উদ্বিগ্ন পাঞ্জাব সরকার। পরামর্শ নেওয়ার পরেই শনিবার মাস্ক বাধ্যতামূলক বলে নির্দেশিকা জারি করেছে পাঞ্জাব সরকার। বিগত বেশ কিছুদিন ধরে পাঞ্জাবে দেখা যায় সাধারণ মানুষের ভিতর সচেতনতার অভাব। রাস্তাঘাট, মল ,বাজার, সিনেমা হল, বিভিন্ন জমায়েতেও সাধারণ মানুষ মাস্ক ব্যবহার করছিলেন না। একদিকে মানুষের মধ্যে সচেতনতার অভাব, অন্যদিকে ক্রমবর্ধমান করোনা সংক্রমণ। ফলে সরকারকে একপ্রকার বাধ্য হয়েই নির্দেশিকা জারি করতে হয়েছে। সমস্ত হাসপাতাল ল্যাব রক্ত সংগ্রহ কেন্দ্রগুলিকে কোভিড ১৯ এর জন্য পরীক্ষার প্রস্তাব দিয়েছে রাজ্য সরকার। রাজ্য সরকারের COVA পোর্টালে সম্পূর্ণ তথ্য তুলে ধরার জন্য বিশেষভাবে নজর দেওয়া হয়েছে। রাজ্য কোভিড ১৯ সেলকে আরও বিশেষভাবে তৎপর হতে নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে।

About Post Author