সময় কলকাতা ডেস্ক : ‘শিক্ষাব্যবস্থা তথা চাকরি পরীক্ষায় দুর্নীতি’র প্রতিবাদে বামেদের প্রতিবাদ মিছিল পানিহাটিতে।আওয়াজ উঠল -এস এস সি চাকরির পরীক্ষায় দুর্নীতিগ্রস্তদের অবিলম্বে গ্রেফতার করতে হবে আর তৃণমূলের সবাই দুর্নীতিগ্রস্থ। ” চোর ধরো, জেল ভরো”- স্লোগান তুলে সিপিআইএম পানিহাটি এক নম্বর এরিয়া কমিটির পক্ষ থেকে আগরপাড়া তেতুলতলা মোড় থেকে প্রতিবাদ মিছিল শুরু হয়।তিন নম্বর ওয়ার্ড থেকে ছয় নম্বর ওয়ার্ড হয়ে বিটি রোড ধরে পিয়াস নগরের সামনে এসে এই মিছিল শেষ হয়। পানিহাটি বামফ্রন্টের আহবায়ক দুলাল চক্রবর্তী, সিপিআইএম এক নম্বর এরিয়া কমিটির সম্পাদক মানিক পাল এবং অদ্বৈত পালসহ, সিপিএমের এরিয়া কমিটির সদস্য সিপিএমের কর্মী সমর্থকরা এবং ছাত্র যুব মহিলারা এই প্রতিবাদ এবং ধিক্কার মিছিলে অংশগ্রহণ করে। আগামী দিনে আরও জোরদার প্রতিবাদ মিছিলের বার্তা বামপন্থীদের।
‘চাকরি পরীক্ষায় দুর্নীতি’ : পানিহাটিতে প্রতিবাদ মিছিল বামেদের


More Stories
কলাগাছের ভেলায় স্কুলের পথে পাড়ি, ঘটতে পারে দুর্ঘটনা, নির্বিকার প্রশাসন
সর্প আতঙ্ক গ্রাস করছে ধূপগুড়িকে
আয়ুষ-দীপককে বুক দিয়ে আগলে রাখার প্রতিশ্রুতি আইসি সুবলের