সময় কলকাতা ডেস্কঃ মা হলেন অভিনেত্রী সোনম কাপুর। সোনম ও আনন্দ আহুজার বাড়িতে এল নতুন সদস্য। শনিবার পুত্র সন্তানের জন্ম দিলেন সোনম। মা ও সন্তান দুজনেই সুস্থ রয়েছেন। খুশির মেজাজে দাদু অনিল কাপুর। শনিবার বিকেলে সোনম কাপুর নিজেই ভক্তদের সঙ্গে এই সুখবর ভাগ করে নিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে সোনম ও আনন্দ কে শুভেচ্ছা জানিয়েছে নীতু কাপুর। অন্যদিকে সুখবরটি পোস্ট করা মাত্রই নেটিজেন থেকে শুরু করে তারকাদের লাইক কমেন্টের ঝড় বয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। আপাতত সদ্যোজাত কে দেখার অপেক্ষায় ভক্তরা।

চলতি বছরের মার্চ মাসেই প্রেগন্যান্সির কথা ঘোষণা করেন অভিনেত্রী। স্বামী আনন্দ আহুজার সঙ্গে প্রেগন্যান্সি শ্যুটের ‘বেবি বাম্প’ –এর ছবি পোস্ট করে অভিনেত্রী। লন্ডনে প্রথম দফার সাধের অনুষ্ঠান হয় সোনম কাপুরের। বেশ বড় করেই আয়োজন করেছিলেন এই সাধের অনুষ্ঠানের। সেই দিনের সুন্দর মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেছিলেন সোনম।

জুলাই মাসে সোনমের বাবা অনিল কাপুর ও মা সুনীতা কাপুর মিলে সাধের অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। পরিবার, বন্ধুদের উপস্থিত থাকার কথা ছিল সেই অনুষ্ঠানে। তবে অতিমারির কারণে শেষমেশ সোনমের সাধ ভক্ষণের সেই অনুষ্ঠান বাতিল করা হয়েছিল।


More Stories
প্রয়াণে শ্রদ্ধার্ঘ্য, হা হা করে হাসি ও কুশিক্ষা
দানবীর রাজপাল যাদব কার কাছে ধার নিয়ে শোধ না দিতে পেরে জেলে? কবে ছাড়া পেতে পারেন রাজপাল?
ধুরন্ধর অভিনেতা নাদিম খান প্রলোভন দেখিয়ে সহবাসে অভিযুক্ত