সময় কলকাতা ডেস্কঃ পুজোর আগেই মুক্তি পেতে চলেছে দেব-প্রসেনজিত অভিনীত ‘কাছের মানুষ’ ছবিটি। এবার ছবির অফিসিয়াল পোস্টার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন দেব-প্রসেনজিৎ দুজনেই। দেব-প্রসেনজিৎ ছাড়াও এই ছবিতে রয়েছেন ইশা সাহা । আগামী ৩০ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে এই ছবি। ২০২১ সালে ‘কাছের মানুষ’-সিনেমার কথা ঘোষণা করা হয়। ছবির শুটিংও ইতিমধ্যেই শেষ। দেব জানিয়েছিলেন, সব ঠিকঠাক থাকলেই ২০২২-এর পুজোর সময় মুক্তি পাবে সিনেমাটি। সেই কথাই রাখলেন দেব। জানা গিয়েছে, দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স প্রযোজিত ছবি ‘কাছের মানুষ’ ছবিটি মুক্তি পাবে আগামী ৩০ সেপ্টেম্বর। ৩ জানুয়ারি থেকে শুরু হয়েছিল ছবির শুটিং।

সুপারস্টার দেব মানেই যে বড় কোনও চমক আসতে চলেছে ঠিক তেমনটাই মনে করছেন সিনেমাপ্রেমীরা। দেব ও প্রসেনজিৎ, দুজনেই সোশ্যাল মিডিয়ায় ‘কাছের মানুষ’ সিনেমার একটি পোস্টার শেয়ার করেছেন। সেখানেই জানিয়েছেন ছবিটির মুক্তির দিন। ‘কাছের মানুষ’ সিনেমাটি পরিচালনা করেছেন পথিকৃৎ বসু। ছবিটিতে রয়েছেন টলিউডের একঝাঁক তারকা। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সুস্মিতা চট্টোপাধ্যায়।

উল্লেখ্য, গত বছর মহালয়ায় ছবির নাম ঘোষণা করা হয়। প্রথম মোশন পোস্টারে দেখা যায় রেল লাইন ধরে ট্রেন এগিয়ে আসছে। আর পোস্টারের শেষে দেখা যায় লাইনে মুখোমুখি বসে রয়েছেন প্রসেনজিৎ ও দেব।


More Stories
মহানায়ক উত্তম কুমার : জন্মদিনের চেয়ে মৃত্যুর দিনটি মানুষ মনে রেখেছেন, কিন্তু কেন?
বউ বদল : ময়নাগুড়িতে স্বামী-স্ত্রীর বদলাবদলি নাকি বদলা ?
অন্নপূর্ণার লক্ষ্মীরা আসছে