Home » রাস্তার পাশে বস্তা থেকে উদ্ধার জীবন্ত বৃদ্ধা!

রাস্তার পাশে বস্তা থেকে উদ্ধার জীবন্ত বৃদ্ধা!

সময় কলকাতা ডেস্কঃ বস্তাবন্দি এক বৃদ্ধাকে উদ্ধার করল  চুঁচুড়া থানার পুলিশ। শনিবার রাত নটা নাগাদ চুঁচুড়া প্রিয়নগর এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় হুগলির চুঁচুড়ায়। রাতেই তাঁকে উদ্ধার করে ভর্তি করা হয় চুঁচুড়ার ইমামবাড়া হাসপাতালে।

জানা গিয়েছে, শনিবার রাতে জিটি রোডের ধারে বস্তাবন্দি কিছু একটা পরে থাকতে দেখেন স্থানীয়রা। বস্তা নড়াচড়া করতেই সন্দেহ হয় স্থানীয়দের। বস্তা টান মারতেই বস্তা থেকে বেরিয়ে আসে সাদা চুলের এক বৃদ্ধা। বস্তার ভিতর মানুষ দেখে প্রাথমিক ভাবে ভয় পেয়ে যান অনেকেই। কীভাবে বস্তায় ঢুকলেন ওই বৃদ্ধা? সে বিষয়ে তিনি জানান, রাস্তার পাশে বসে মশার কামড় থেকে বাঁচতে নিজেই বস্তায় ঢুকেছিলেন তিনি।

বৃদ্ধাকে জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে, হিন্দিভাষি ওই বৃদ্ধার বাড়ি অশোকনগরে। নাম অন্নু কুমারী। ট্রেনে করে তাকে নিয়ে আসা হয়। চুঁচুড়ার প্রিয়নগরে কি করে এলেন, কে নিয়ে এলো সে বিষয়ে কিছু জানাতে পারেননি ওই বৃদ্ধা। তার বাড়িতে কেউ আছে কিনা তাও জানাতে পারেননি তিনি। পুলিশ থাকে উদ্ধার করে ইমামবাড়া হাসপাতালে নিয়ে যায়। বৃদ্ধার বাড়ির খোঁজ শুরু করেছে পুলিশ। তবে প্রাথমিক ভাবে পুলিশের অনুমান ওই বৃদ্ধা মানসিক ভারসাম্যহীন।

About Post Author