Home » ভিঞ্চির বিখ্যাত ‘মোনালিসা’ চুরি রহস্য

ভিঞ্চির বিখ্যাত ‘মোনালিসা’ চুরি রহস্য

Mona Lisa Paint

সময় কলকাতা ডেস্কঃ দ্য ভিঞ্চির মোনালিসা ছবির কথা সকলেই অবগত। সেই রহস্যময় হাসিতে আজও মোহিত হয়ে যায় সকলেই। প্রায় পাঁচশো বছর আগে আঁকা মোনালিসা ছবিটি আজও বিশ্বে বহুল চর্চিত। মোনালিসার পোট্রেটটি নিয়ে কাজ করতে ভিঞ্চির প্রায় ১৪ বছর সময় লেগেছিল । ১৫০৩ সালে ইতালির ফ্লোরেন্সে আঁকা শুরু করেন তিনি। ফ্রান্সে ১৫১৭ সালে পোট্রেটটির কাজ শেষ করেন ভিঞ্চি । সেই লিওনার্দো দা ভিঞ্চির বিখ্যাত মোনালিসা পেন্টিং চুরি হয়েছিল আজকের দিনেই।

১৯১১ সালের ২১ অগস্ট লিওনার্দো দা ভিঞ্চির মোনালিসা ছবিটি চুরি যায়। তিনজন মিলে এই ছবিটি চুরি করে প্যারিসের ল্যুভরে মিউজিয়াম থেকে। মোনালিসার ছবি চুরি যাওয়ার পর এই ছবি নিয়ে উন্মাদনা আরও বৃদ্ধি পায়। এই ছবিটি ১৯১৩ সালে উদ্ধার করা হয় এবং আজও এটি সারা বিশ্বজুড়ে পর্যটকদের কাছে প্রধান আকর্ষণ।

১৯১১ সালে ফ্রান্সের ল্যুভর মিউজিয়াম থেকে মোনালিসা চুরি যাওয়ার ঘটনায় সন্দেহভাজনদের তালিকায় নাম ছিল বিখ্যাত চিত্রকর পাবলো পিকাসোর। ১৯১৩ সালে আলফ্রেডো গেরি নামে ইতালির একজন শিল্প সংগ্রাহককে ভিঞ্চির চুরি যাওয়া মোনালিসার পোট্রেটটি কেনার প্রস্তাব দেন ভিন্সেনজো পেরুগিয়া নামের এক ইতালীয় ব্যক্তি। আলফ্রেডো গেরির সঙ্গে সাক্ষাতের সময় মোনালিসার ছবি সহ পেরুগিয়াকে হাতেনাতে পাকড়াও করে পুলিশ। এরপর চুরির দায়ে ছয় মাসের জেলও হয় পেরুগিয়ার। কিন্তু এই ঘটনার জেরেই বিশ্বজুড়ে বিখ্যাত হয়ে যায় লিওনার্দো দ্য ভিঞ্চির আঁকা মোনালিসা।

লিওনার্দো দা ভিঞ্চি ছিলেন একজন ইতালীয় চিত্রশিল্পী, ড্রাফটম্যান, শিল্পী, ভাস্কর, স্থপতি এবং রেনেসাঁ যুগের একজন ইঞ্জিনিয়ার, যিনি তাঁর চিন্তাভাবনার জন্য সমাজের পথপ্রদর্শন করেন। তাঁর মোনালিসা এবং দ্য লাস্ট সাপার রেনেসাঁ যুগের অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ।

 

About Post Author