সময় কলকাতা ডেস্ক : মধ্যবয়সী স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি লেগেই থাকত। অবশেষে রবিবার তা চরম আকার নিল, স্বামীর হাতে খুন হতে হল স্ত্রীকে। উত্তর চব্বিশ পরগনার বারাসাত-সুভাষ নগর এলাকায় স্বামী-স্ত্রীর মধ্যে বচসার জেরে এরকমই ঘটেছে।বচসা হাতাহাতির স্তরে পৌঁছায় ও স্বামী-স্ত্রী ধারালো অস্ত্র দিয়ে পরস্পরকে আঘাত করেন।

নীলগঞ্জ এলাকায় নিম্নবিত্ত পরিবারটিতে এদিন ঝামেলা কি নিয়ে শুরু হয় তা জানা না গেলেও প্রতিবেশীরা জানিয়েছেন স্বামী স্ত্রী একে অপরকে সন্দেহ করতেন । এদিন ঝামেলা শুরু হলে পেশায় রাজমিস্ত্রি প্রেমা দাস তার স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কোপায় বলে প্রাথমিক অনুমান।পাল্টা প্রত্যাঘাত করে স্ত্রীও। দুজন-ই যেভাবে আহত হয়েছে তা থেকে পরিষ্কার যে দুজনের মধ্যে এদিন শুম্ভ- নিশুম্ভ লড়াই হয় । চিৎকার শুনে প্রতিবেশীরা যখন আসেন ততক্ষনে মাটিতে শুয়ে পড়েছেন রক্তাপ্লুতা স্ত্রী।স্বামীও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষের পরে খুব ভালো অবস্থায় ছিলেন না।ঘটনাস্থল থেকে এলাকাবাসীরা দুজনকেই বারাসাত হাসপাতালে নিয়ে যান। ডাক্তাররা স্ত্রীকে মৃত বলে ঘোষণা করেন। স্বামীর অবস্থাও আশঙ্কাজনক। গোটা ঘটনার তদন্ত নেমেছে দত্তপুকুর থানার পুলিশ।দুই মেয়ে অবশ্য জানিয়েছে তাঁদের বাবা মায়ের মধ্যে সেরকম কোন অশান্তি ছিল না। কিন্তু কি কারণে এই ঘটনা তা তারা ঠিক ভাবে বলতে পারছে না। তবে এলাকাবাসীর মতে বিগতযৌবনা স্ত্রীকে সন্দেহ করতেন স্বামী আর মাঝবয়সের স্বামীকে স্ত্রীও সন্দেহ করতেন। আর এই সন্দেহ থেকেই এদিন স্বামী স্ত্রীর মধ্যে প্রাণঘাতী লড়াই শুরু হয়।।


More Stories
মেজবাবুকে চড় মেরে ক্ষমা চেয়ে নিয়েছি : রেখা পাত্র
ডার্বির উত্তেজনার পারদ তুঙ্গে , বড় ম্যাচে বড় পরীক্ষা পুলিশের
খাদ্য সুরক্ষা বিধি লঙ্ঘন – বারাসাতে বিভিন্ন রেস্টুরেন্টে হানা ফুড সেফটি বিভাগের