সময় কলকাতা ডেস্ক :
সিবিআই বিচারপতি কে হুমকি চিঠি এবং নিরপেক্ষ বিচারকদের নিরাপত্তার বিষয় নিয়ে মুখ খুললেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। পাশাপাশি অনুব্রতের প্রসঙ্গে এক আশ্চর্যজনক বিশেষণের অবতারণা করলেন কংগ্রেসের দাপুটে নেতা।

অধীর চৌধুরী বুধবার বলেন,কোনও বিচারক নিরপেক্ষ ভূমিকা গ্রহণ করতে চাইলে তাঁর বিরুদ্ধে আক্রমণ নেমে আসার সম্ভাবনা আছে। নাম না করে ধানবাদের বিচারপতি উত্তম আনন্দের খুনের ঘটনার উল্লেখ করেন তিনি। টেনে আনেন বিলকিস বানু প্রসঙ্গও।অধীর চৌধুরী মনে করেন, বিচার ব্যবস্থাকে সুরক্ষিত করতে বিচারপতিদের সুরক্ষিত করতে হবে নচেৎ মানুষের সাংবিধানিক অধিকার সুনিশ্চিত করা যাবে না।

অধীর চৌধুরী এদিন বলেন, সিবিআই হেফাজতে থেকে অনুব্রত বিচারপতিকে হুমকি চিঠি পাঠাবেন না কারণ “এতবড় বোকা চোর অনুব্রত নয়। ” কিন্তু বোকাচোর শব্দটি যেভাবে ভেঙে বলতে গিয়ে হোঁচট খেয়ে বাক্যটিকে সামাল দেন অধীর চৌধুরী তা নিয়ে প্রশ্ন উঠতেই পারে। আদতে অধীর চৌধুরী কী বলতে চেয়েছিলেন, তাঁর মুখ ফস্কে কী বা বেরিয়ে পড়ছিল অনুব্রত প্রসঙ্গে,তা নিয়ে চৰ্চা ও জল্পনা চলতেই পারে।।


More Stories
ঋতব্রত সন্দীপনের বহিষ্কারের চিঠিতে কী কী লেখা হয়েছে?
বঙ্গে পূর্ণাঙ্গ মন্ত্রিসভার গঠন
অভিষেক নিগ্রহ পর্ব : আদতে হয়েছিল কী? বিভিন্ন রাজনৈতিক মহল, নেতা-নেত্রীরা কী বলছেন!