সময় কলকাতা ডেস্কঃ অবশেষে দীর্ঘ ১৫ দিন পর জ্ঞান ফিরল রাজু শ্রীবাস্তবের। চিকিৎসকদের অক্লান্ত পরিশ্রমে অবশেষে সারা দিলেন এই স্ট্যান্ডআপ কমেডিয়ান। ধীরে ধীরে শারীরিক স্বাস্থ্যের উন্নতি হচ্ছে রাজুর। সংবাদ সংস্থা এএনআই বৃহস্পতিবার টুইটারে একটি পোস্ট করে একথা জানিয়েছেন।
গত ১০ আগস্ট একটি বিশেষ রাজনৈতিক দলের বিশিষ্ট নেতাদের সঙ্গে দিল্লিতে দেখা করতে এসেছিলেন রাজু। সকালে ঘুম থেকে উঠে হোটেলেরই জিমে এক্সারসাইজ করছিলেন অভিনেতা। সেসময় হঠাৎই বুকে ব্যথা শুরু হয় তাঁর। এরপরই মাটিতে লুটিয়ে পড়েন রাজু। সঙ্গে সঙ্গেই তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। চিকিৎসকদের কথায়, জিম করার সময়ই হৃদরোগে আক্রান্ত হয়েছেন রাজু। তারপর থেকেই চিকিৎসকদের কড়া নজরে রয়েছেন কমেডিয়ান ও অভিনেতা রাজু শ্রীবাস্তব। রাজু শ্রীবাস্তবের শারীরিক অসুস্থতার কথা প্রকাশ্যে আসতেই ভক্তরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই অভিনেতার সুস্থতা কামনা করেছেন অনুরাগীরা।

প্রসঙ্গত,স্ট্যান্ডআপ কমেডিয়ান হিসেবে ব্যাপক জনপ্রিয় রাজু শ্রীবাস্তব। দেশে-বিদেশে একধিক কমেডিয়ান শো করেন তিনি। তবে শুধুমাত্র স্ট্যান্ডআপ কমেডি নয়, সিনেমা জগতেও রাজুর অভিনয় বেশ নজর কেড়েছে। বলিউডের ছবিতে ছোটখাটো ভূমিকায় অভিনয়ের মাধ্যমেই তাঁর কেরিয়ারের সূত্রপাত। ‘ম্যায়নে প্যার কিয়া’, ‘তেজাব’, ‘বাজিগরে’র মতো হিট ছবিতে তাঁর অভিনয় বেশ নজর কেড়েছিল দর্শকদের। এরপরেই কৌতুকশিল্পী হিসেবে খ্যাতি লাভ করেন তিনি


More Stories
বউ বদল : ময়নাগুড়িতে স্বামী-স্ত্রীর বদলাবদলি নাকি বদলা ?
অন্নপূর্ণার লক্ষ্মীরা আসছে
দানবীর রাজপাল যাদব কার কাছে ধার নিয়ে শোধ না দিতে পেরে জেলে? কবে ছাড়া পেতে পারেন রাজপাল?