সময় কলকাতা ডেস্কঃ ফের ভূমিকম্পে কেঁপে উঠল শিলিগুড়ি শহর। সোমবার বেলা ১২টা ২০ মিনিট নাগাদ মৃদু ভূমিকম্প অনুভূত হয় শিলিগুড়িতে। শিলিগুড়ি ছাড়াও কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারেও মৃদু কম্পন অনুভূত হয়েছে বলে জানা গিয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৫। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ভূটানের সামসি। তবে এই ভূমিকম্পের জেরে এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি। এদিন সকাল থেকেই লাগাতার বৃষ্টি হচ্ছে শিলিগুড়ি সহ একাধিক জায়গায়। তার মধ্যে এই কম্পনের জেরে কার্যত আতঙ্ক ছড়িয়েছে বাসিন্দাদের মধ্যে। কিছুদিন আগেও মৃদু ভূমিকম্পে কেঁপে উঠেছিল শিলিগুড়ি শহর ও পার্শ্ববর্তী এলাকাগুলি।।
ভূমিকম্পে কেঁপে উঠল শিলিগুড়ি


More Stories
দেশে আইনশৃঙ্খলা নেই, কংগ্রেস নেতা খুনে ডবল-ইঞ্জিন সরকারকে দুষলেন কংগ্রেস নেতা শিসপাল সিং
শরীর ঢেকে যায় বিজ্ঞাপনে, হিউম্যান বিলবোর্ড ফালাকাটার অধীর বর্মন
৫ বারের তৃণমূল বিধায়ক, প্রাক্তন মন্ত্রী ও ডেপুটি স্পিকারের রহস্য মৃত্যু