সময় কলকাতা ডেস্ক: মঙ্গলবার দিল্লির উপমুখ্যমন্ত্রীর ব্যাঙ্ক লকার চেক করেন সিবিআই আধিকারিকরা। তবে সেখানে তেমন কিছু পাওয়া যায়নি বলেই জানিয়েছেন সিসোদিয়া নিজেই। এর আগেই তাঁর বাড়িতে অভিযান চালিয়ে তল্লাশি করেছে সিবিআই। তবে সেখানেও তেমন কিছু পায়নি সিবিআই আধিকারিকরা।
মঙ্গলবার সকালে দিল্লিতে পাঞ্জাব ন্যশনাল ব্যাঙ্কের একটি শাখায় যান সিবিআই আধিকারিকরা। ব্যাঙ্কে পৌঁছে গিয়েছিলেন মণীশ সিসোদিয়াও। সিসোদিয়ার ব্যাঙ্ক লকার খতিয়ে দেখেন তদন্তকারী আধিকারিকদের অভিযান। এরপরেই সিসোদিয়া নিজেই জানিয়ে দেন, বাড়ির মতোই তাঁর ব্যাঙ্ক লকারেও কিছুই পাওয়া যায়নি । সিবিআইয়ের সঙ্গে তদন্তে সহযোগিতা করেছেন বলেও জানিয়েছেন তিনি।

সোমবার দিল্লির উপমুখ্যমন্ত্রী টুইট করে জানান, আমার বাড়িতে ১৪ ঘণ্টার তল্লাশি অভিযান চালিয়েও কিছু পাওয়া যায়নি। এবার ব্যাঙ্ক লকার চেক করা হবে। সেখানেও তেমন কিছুই পাওয়া যাবে না বলে জানিয়ে দেন তিনি। পাশাপাশি তিনি সিবিআই’কে সম্পূর্ন সহযোগিতা করার কথাও বলেন।
প্রসঙ্গত, মদকাণ্ডে সিবিআইয়ের এফআইআরে মণীশ সিসোদিয়া সহ ১৫ জনের নাম রয়েছে। ১১ পাতার এফআইআরে অভিযুক্তদের বিরুদ্ধে দুর্নীতি, অপরাধমূলক ষড়যন্ত্র এবং ভুয়ো অ্যাকাউন্টের নথি পাওয়া গেছে বলে দাবি সিবিআইয়ের। ।


More Stories
১৫ আগস্ট ইনডিপেনডেন্স ডে নয়, অর্থ গুলিয়ে ফেলে নতুন সংজ্ঞা শান্তনু ঠাকুরের
নেতাজি ইস্যু : অনন্ত মহারাজকে উন্মাদ আখ্যা দিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত!
প্রাকৃতিক বিপর্যয় : লাইফলাইন এনএইচ ৭১৭