সময় কলকাতা ডেস্কঃ ‘লাল সিং চাড্ডা’ ছবি ঘিরে বিতর্ক যেন শেষ হচ্ছেই না। কখনও বয়কট। তো কখনও আবার আমির খানকে নিয়ে নেটমাধ্যমে তুলোধনা। তবে লাল সিং চাড্ডা নিয়ে যখন সমালোচনা তুঙ্গে, সেই সময়ই আমিরকে সুখবর দিল নেটফ্লিক্স। দীর্ঘ আলাপ-আলোচনার পর অবশেষে নেটফ্লিক্স রাজি হল ‘লাল সিং চাড্ডা’র স্ট্রিমিংয়ে।
সূত্রের খবর, আগামী ২০ অক্টোবর নেটফ্লিক্সে মুক্তি পাবে আমিরের বহু আলোচিত ছবি ‘লাল সিং চাড্ডা’। অন্যান্য ওটিটির মতো প্রথমে লাল সিং চাড্ডার ব্যাপারে রাজি ছিল না নেটফ্লিক্সও। তবে আমির বারবার বৈঠক করেন সংস্থার সঙ্গে। শেষমেশ নেটফ্লিক্স রাজি হয় ছবিটি দেখানোর জন্য। সূত্রের খবর আশি কোটি টাকায় নেটফ্লিক্স কিনে নিয়েছে ‘লাল সিং চাড্ডা’ছবিটি।
অন্যদিকে, দেশে না চললেও, বিদেশের বক্স অফিস কাঁপাচ্ছে আমির খানের ছবি ‘লাল সিং চাড্ডা’। দেশে যখন এই ছবি ঘিরে বয়কটের ডাক। ঠিক সেই সময় বিদেশের মাটিতে প্রশংসিত ‘লাল সিং চাড্ডা’। বিশ্ব বাজারে ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি’, ‘ভুল ভুলাইয়া’, ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবির থেকেও বেশি ব্যবসা করছে ‘লাল সিং চাড্ডা’।

১৯৯৪ সালে মুক্তি পাওয়া সুপারহিট হলিউড ছবি ‘ফরেস্ট গাম্প’-এর অনুকরণেই তৈরি ‘লাল সিং চাড্ডা’। যদিও এতে কিছু দেশীয় ছোঁয়া দিয়েছেন পরিচালক। তবে ছবিটি মুক্তির আগে থেকেই সোশ্যাল মিডিয়ায় তা বয়কটের ডাক দেওয়া হয়েছিল। ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগও উঠেছিল আমির খানের বিরুদ্ধে।


More Stories
প্রয়াণে শ্রদ্ধার্ঘ্য, হা হা করে হাসি ও কুশিক্ষা
দানবীর রাজপাল যাদব কার কাছে ধার নিয়ে শোধ না দিতে পেরে জেলে? কবে ছাড়া পেতে পারেন রাজপাল?
ধুরন্ধর অভিনেতা নাদিম খান প্রলোভন দেখিয়ে সহবাসে অভিযুক্ত