Home » খন্যান স্টেশনে রেল অবরোধ করে বিক্ষোভ

খন্যান স্টেশনে রেল অবরোধ করে বিক্ষোভ

সময় কলকাতা ডেস্কঃ সোমবারের পর মঙ্গলবার ফের রেল অবরোধ। অফিস টাইমে অবরোধের জেরে বিপাকে অফিস যাত্রীরা। অভিযোগ, কোনও ট্রেন যেতে দেওয়া হয়নি। লাইনে দাঁড়িয়েও বিক্ষোভ দেখানো শুরু করে বিক্ষোভকারীরা। সোমবার সকালেও ওই স্টেশনে প্রায় তিন ঘন্টা চলে রেল অবরোধ। তারপরও দাবি পূরণ না হওয়ায় আজ ফের রেল অবরোধ করলো বিক্ষোভকারীরা।

সময় মতন ট্রেন না চলায় হাওড়া বর্ধমান মেন লাইনের খন্যান স্টেশনে রেল অবরোধ করে বিক্ষোভ দেখান যাত্রীরা। বিক্ষোভের জেরে হাওড়া-বর্তমান শাখায় ফের ব্যাহত হয় ট্রেন চলাচল। রেলের বিরুদ্ধে প্রতিশ্রুতিভঙ্গের অভিযোগ তুলে ফের অফিস টাইমে রেল অবরোধ চলছে এই স্টেশনে। বিক্ষোভকারীদের দাবি, প্রত্যেকদিন দেরি করে আসে লোকাল ট্রেন। রেল কর্তৃপক্ষকে বারবার জানিয়েও লাভ হয়নি। এই পরিস্থিতিতে স্পেশাল ট্রেনের সংখ্যা বাড়ানোর দাবিতে সোমবার খন্যান, পাণ্ডুয়া ও তালান্ডু স্টেশনে রেল অবরোধ করা হয়।

রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রতিশ্রুতি পেয়ে অবরোধ তুলে নিলেও মঙ্গলবার ফের একই দাবিতে রেল অবরোধ করেন বিক্ষোভকারীরা। যদিও পূর্ব রেল আশ্বাস দিয়েছে, আগামীকাল থেকে স্পেশাল ট্রেনের সংখ্যা বাড়ানো হবে।

 

About Post Author