সময় কলকাতা ডেস্কঃ চলতি সপ্তাহের সোম ও মঙ্গলবার পানীয় জল পরিষেবা বন্ধ থাকার পর অবশেষে চালু হয়েছে পানীয় জল পরিষেবা। শহরের একাধিক অঞ্চল জলমগ্ন থাকায় বন্ধ ছিল স্কুল কলেজ। কিন্তু বুধবার থেকে একাধিক এলাকার জল ধীরে ধীরে নামতে শুরু করেছে। বৃহস্পতিবার থেকে খুলছে বন্ধ স্কুল কলেজ। কিন্তু এরই মাঝে বিপদের আশঙ্কা। বৃহস্পতি ও শুক্রবার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা ঘোষণা করেছে আবহাওয়া দপ্তর।
বেঙ্গালুরুর আকাশে আবার মেঘের ভ্রুকুটি। বৃহস্পতি ও শুক্রবার যদি আবার যদি বৃষ্টি হয় সেক্ষেত্রে বেঙ্গালুরু শহর আরও বিপর্যস্ত হতে পারে। কর্ণাটকের দক্ষিণ পশ্চিমাংশে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হওয়ায় এই ভারি বৃষ্টির সম্ভাবনা প্রবল। ইতিমধ্যেই কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোমাই বন্যা মোকাবিলার জন্য ৩০০ কোটি টাকা মন্জুর করেছে।

আরও ২দিন বৃষ্টি হলে বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলেই আশঙ্কা প্রকাশ করছেন বিশেষজ্ঞরা। বিগত পাঁচদিনে বেঙ্গালুরু শহরে বৃষ্টি হয়েছে, ২৫১. ৪ মিলিমিটার। গত ৩৪ বছরে নির্দিষ্ট একটি মাসে এই রেকর্ড পরিমাণ বৃষ্টি কোনদিন হয়নি। শুধুমাত্র রবিবারেই বৃষ্টির পরিমাণ ছিল ১৩২.৬ মিলিমিটার। ১ সেপ্টেম্বর থেকে ৭ ই সেপ্টেম্বর পর্যন্ত বেঙ্গালুরু গ্রামীণ অঞ্চলে বৃষ্টি হয়েছে, ৭৫২.৫ মিলিমিটার। আবহাওয়া দপ্তরের সতর্কবার্তা বৃহস্পতিবারের পর শুক্রবারও হতে পারে রেকর্ড পরিমাণ বৃষ্টি।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
মোদি ও বিজেপিকে খোঁচা : আগাম জামিন পেলেন নিয়ে নেহা সিং রাঠোর