সময় কলকাতা ডেস্কঃ ৯ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে অয়ন মুখোপাধ্যায় পরিচালিত রণবীর কপূর ও আলিয়া ভট্টের বহু প্রতীক্ষিত ছবি ‘ব্রহ্মাস্ত্ৰ ‘। ২০১৭ সাল থেকে শুরু হয় এই ছবির শ্যুটিং। ‘ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান- শিবা মুক্তি পাবার পরই ঘোষণা হল ‘ব্রহ্মাস্ত্র পার্ট টু- দেবা’-এর।
কর্ণ জোহর প্রযোজিত ‘ব্রহ্মাস্ত্র’ ভারতীয় পুরাণ ও ইতিহাসের ওপর নির্ভর করে তৈরি হয়েছে। এটি ‘অস্ত্রভার্স’ ঘরানায় তৈরি প্রথম ছবি। ‘অস্ত্র ব্রহ্মাণ্ড’-এর মধ্যে রয়েছে বানরাস্ত্র, নান্দেয়াস্ত্র, প্রভাস্ত্র, জলাস্ত্র, আগ্নেয়াস্ত্র, পবনাস্ত্র, ব্রহ্মাস্ত্র। সেই দুনিয়ার প্রথম পর্ব এই মুক্তি পেল। হিন্দি ছাড়াও তামিল, তেলুগু, কন্নড় ও মালয়লম মোট ৫টি ভাষায় মুক্তি পেয়েছে এই ছবি৷ প্ৰথমভাগ শেষ হওয়ার সময়ই জানিয়ে দেওয়া হয় যে, ছবির গল্প এগোতে থাকবে দ্বিতীয়ভাগেও। শীঘ্রই মুক্তি পাবে ‘ব্রহ্মাস্ত্র পার্ট টু- দেবা’।

জানা যাচ্ছে, ‘ব্রহ্মাস্ত্র পার্ট টু দেবা’-তে রণবীর কপূর এবং আলিয়া ভট্টের চরিত্র একইরকম থাকবে। বিভিন্ন সূত্রে খবর, পার্ট টুতে দেখা যেতে পারে রণবীর সিংহ এবং দীপিকা পাড়ুকোনকে। লম্বা চুলের কেশবহুল এক ব্যক্তিকে দেখা যাবে ‘ব্রহ্মাস্ত্র’র দ্বিতীয় ভাগে। কিন্তু কোন অভিনেতাকে দেখা যাবে, সে সম্পর্কে জানা যায়নি এখনও পর্যন্ত। কবেই বা মুক্তি পাবে, সে সম্পর্কেও জানা যায়নি কিছুই।


More Stories
বউ বদল : ময়নাগুড়িতে স্বামী-স্ত্রীর বদলাবদলি নাকি বদলা ?
অন্নপূর্ণার লক্ষ্মীরা আসছে
প্রয়াণে শ্রদ্ধার্ঘ্য, হা হা করে হাসি ও কুশিক্ষা